জামালপুরের মাদারগঞ্জে আধুনিক ডায়াগনোস্টিক সেন্টার এন্ড হসপিটাল (প্রাঃ) এর শুভ উদ্ধোধন
মোহাম্মদ আলী জিন্নাহ্ জামালপুর প্রতিনিধি | ০৪:১৬ মিঃ, জুন ৪, ২০২০
আমাদের সেবা গ্রহণ করুন, নির্ভাবনায় থাকুন এ স্লোগান কে সামনে রেখে বুধবার শুভ উদ্ধোধন করা হয়েছে আধুনিক ডায়াগনোস্টিক সেন্টার এন্ড হসপিটাল (প্রাঃ)। শুভ উদ্ধোধন করেন জামালপুর জেলা আওয়ামীলীগের সদস্য ও মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির। এসময় মাদারগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অরুন কুমার সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সাজু পারভেজ। উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী পাওয়ার। ছাত্রলীগের সভাপতি মাসুদুর রহমান ও সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম লিখনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ । পৌর বাস টার্মিনাল, মিয়া বাজার,মাদারগঞ্জে অবস্থিত আধুনিক ডায়াগনোস্টিক সেন্টার এন্ড হসপিটাল (প্রাঃ) । সু দক্ষ পরিচালকবৃন্দের সমন্ময়ে অভিজ্ঞ ডাঃ ও নার্সদের সেবার মাধ্যমে অত্যন্ত দৃষ্টি নন্দন ও পরিছন্ন পরিবেশে প্রাঃ হসপিটাল টি আমাদের সেবা গ্রহণ করুন, নির্ভাবনায় থাকুন এ প্রত্যয়ে যাত্রা শুরু করলো। আধুনিক ডায়াগনোস্টিক সেন্টার এন্ড হসপিটাল প্রাঃ এর ব্যাবস্থপনা পরিচালক আমিরুল ইসলাম, পরিচালক ফজলুল হক,বাদল হোসেন,জলিল রাজা,রাসেল ইসলাম ও সাইফুল ইসলামসহ স্টাফবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। রোগীদের ভালো সেবা দিয়ে যেন হসপিটাল টি সু নামের সাথে উত্তরোত্তর সাফল্য বয়ে আনতে পারে এ জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন আধুনিক ডায়াগনোস্টিক সেন্টার এন্ড হসপিটাল প্রাঃএর পরিচালনা পর্ষদ।