কানাইঘাটের করোনায় আক্রান্ত তৈয়ব আলীর দাফন সম্পন্ন

এম এ রহমান জীবন কানাইঘাট প্রতিনিধিঃ | ০৭:২৭ মিঃ, জুন ২, ২০২০



এ সিলেটের কানাইঘাটে করোনা ভাইরাসের সংক্রমনে আক্রান্ত হয়ে মারা যাওয়া বৃদ্ধ তৈয়ব আলীর দাফন সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার বিকাল ৪টায় তার নিজবাড়ি উপজেলার সদর ইউপির বীরদল জামে মসজিদে বিধি অনুযায়ী তার জানাজার নামাজ শেষে মহল্লার কবরস্থানে দাফন করা হয়েছে। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওঃ আব্দুল্লাহ শাকিরের নেতৃত্ব গঠিত স্বেচ্ছাসেবী দল মৃত তৈয়ব আলীর দাফনের কাজ সম্পন্ন করেন। উল্লেখ্য গত বৃহস্পতিবার ২৮ মে তৈয়ব আলীর করোনা রির্পোট পজেটিভ আসে। সেই রির্পোট আসার ৫ দিনের মাথায় মঙ্গলবার বিকাল ৪ টায় সিলেট শেখ সামসুদ্দিন হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান