ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, কচুয়া উপজেলা শাখার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন

মো: আকাশ মিয়াজী | ০৫:৫৯ মিঃ, মে ২৫, ২০২০



ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, কচুয়া উপজেলা শাখার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন, আলহামদুলিল্লাহ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, কচুয়া উপজেলা শাখার সংগ্রামী সভাপতি- মুহা.ইমান হোসাইন জহির এর নেতৃীত্বে কচুয়া থানার প্রতিটি ইউনিয়ন এবং পৌরসভায় অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরন করেছেন। প্রতিটি ইউনিয়নে কোথাও পিকাপ ভ্যানে করে এবং কোথাও মটর সাইকেলে করে মানুষের ধারে ধারে গিয়ে ঈদ সামগ্রী পৌছিয়েছেন। সভাপতির বানীঃ আস্সালামুআলাইকুম ওয়ারাহ মাতুল্লাহ, ইশা ছাত্র আন্দোলন কচুয়া উপজেলা শাখার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদ শুভেচ্ছা এবং মোবারকবাদ। দেশের এই ক্লান্তিলগ্নে বিভিন্ন সংগঠন যখন গরিবের হক্ব (ত্রান) নিয়ে বিভিন্ন তালবাহানা করতেছে, তখন করোনা মহামারির এই ভয়ঙ্কর মূহুর্তে শায়েখে চরমোনাই পরিচালিত ইশা ছাত্র আন্দোলন, বাংলাদেশের বিভিন্ন যায়গায় বিভিন্ন ভাবে অসহায়দের মাঝে ত্রান নিয়ে ছুটে গেছেন এবং এখনও যাচ্ছেন, শুধু অসহায়দের মাঝে নয়, সাধারন জনগনকে করোনা থেকে সচেতন মূলক বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছেন এবং সফল ভাবে তা বাস্তবায়িত করেছেন। আমরা কচুয়া উপজেলা শাখাও প্রতি বছরের ন্যায় এবারও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী পৌছাইতে চেষ্টা করছি এবং সামর্থ্য অনুযায়ী প্রতিটি ইউনিয়নে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী পৌছাইছি। সকলে দোয়া করবেন, শায়েখে চরমোনাই এর ডাকে সারা দিয়ে দেশে ইসলামী হুকুমত কায়েমের লক্ষ্যে আমরা ছাত্ররা যেন সামনের কাতারে সক্রিয় ভাবে একটিভ থাকতে পারি।