বিয়ে পাগল শরিফুল ইমলাম বাবু প্রতারণা করে স্ত্রী কাছ থেকে ১২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধ | ০৩:৩০ মিঃ, মে ২৩, ২০২০



বিয়ে করে স্ত্রী কাছ থেকে  সু- কৌশলে প্রায় ১২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বিয়ে পাগল -শরিয়ত পুরের -শরীফুল ইসলাম বাবুর বিরুদ্ধে। জানাযায় শরিয়ত পুর জেলা পালং উপজেলার আটোম এর গ্রামের অধিবাসী মো: হান্নান খাঁ- ছেলে ক্ষমাতাশীন লীগের স্থানীয় নেতা শরিফুল ইসলাম বাবু একই উপজেলার খোলশি গ্রামের শফিকুল ইসলাম ( আ: মান্নান মুন্সির) মেয়ে গ্রিস প্রবাসী দিপা এর সাথে ফেসবুকে পরিচয় হয়।

পরিচয়ের সুত্রধরে ভালোবাসার সম্পর্ক গড়ে তুলেন শরিফুল ইসলাম বাবু। সেই সম্পর্কের জের ধরে দিপা ২০১৮ সালে ডিসেম্বর মাসে বাংলাদেশ ছুটিতে আসেন । গত ২০/১২ /১৮ইং তারিখে ১০ লক্ষ টাকা দেনমোহর ধার্য করে রাষ্ট্র ও ইসলাম ধর্ম অনুযায়ী দিপা কে বিয়া করেন শরিফুল ইসলাম বাবু।

বেশ ভালো যাচ্ছিল তাদের সংসার।   সুখ ও শান্তিতে জীবন যাপন করার জন্য দিপা তার স্বামী কে- বিশ্বাস করে প্রথমে ৫ লাখ টাকা দেন-। শরিফুল ইসলাম বাবু ব্যবসার নামে করে বিভিন্ন সময় তার স্ত্রী দিপার  কাছ খেকে   ১২ লক্ষ টাকা ও সোনার দামী জিনিস পত্র নেন কৌশলে।

ছুটের মেয়াদ শেষ হওয়ার আগে নিয়ম অনুযায়ী দিপা গ্রিসে চলে যায়। এর মধ্যে প্রতরাক শরিফুল ইসলাম বাবু- রুমানা ইসলাম বিথী নামে এক মেয়ে কে বিয়ে করে ফেসবুকে পোষ্ট করেন। যা দেখে এবং শোনে হতভাগ  হয়ে পরেন দিপা

আরো  জানাযায়  দিপাকে বিয়ে করার আগেও   প্রতারক  শরিফুল ইসলাম বাবু-  আরো একটি বিয়ে করেন । এদিকে প্রতারক শরিফুল ইসলাম বাবুর দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেছেন দিপা