জাপান আওয়ামীলীগের সভাপতি জুয়েল তরফদারের পক্ষে ৫ শ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ
মোহাম্মদ আলী জিন্নাহ জামালপুর প্রতিনিধি | ১১:২৬ মিঃ, মে ২৩, ২০২০
জাপান আওয়ামীলীগের সভাপতি জুয়েল তরফদারের পক্ষে ৫ শ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ মোহাম্মদ আলী জিন্নাহ জামালপুর প্রতিনিধি ক্ষুদ্র ক্ষুদ্র অবদানে বৃহৎ সফলতা এ প্রতিপাদ্যে পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে মাদারগঞ্জের ফাজিলপুর তরফদার বাড়ি থেকে সমাজের সুবিধা বঞ্চিত ৫ শতাধিক মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। জাপান আওয়ামীলীগের সভাপতি জুলফিকার আলি জুয়েল তরফদার ও তার সহধর্মিণী মিয়ামা কুমিকো এর পক্ষ থেকে জন প্রতি ৩ শ টাকা করে ৫ শত সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও ১ নং চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান আলহাজ্ব জহুরুল ইসলাম বাদশা তরফদার। মোজাম্মেল হক। মোয়াজ্জেম হোসেন। ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি জয়নাল আবেদীন বুদু ও বর্তমান সাধারন সম্পাদক হেলাল উদ্দিন তরফদার। জাপান প্রবাসী জুয়েল তরফদার এর ছোট ভাই শিপন তরফদার। ভাতিজা মিশু তরফদার ও সুসুমু তরফদার, পারভেজ তরফদার প্রমূখ। উল্লেখ্য যে রমজানের আগে করোনা ভাইরাস এর খাদ্য সংকট মুহুর্তে মাদারগঞ্জ তথা জামালপুরসহ প্রায় সাড়ে ৪ শ অসহায় ও দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে জাপান আওয়ামীলীগের সভাপতি জুলফিকার আলি জুয়েল তরফদার এর পক্ষ থেকে। যে কোন বিপদে অসহায় ও দরিদ্র এবং সুবিধা বঞ্চিতদের পাশে থাকবেন জাপান আওয়ামীলীগের সভাপতি জুয়েল তরফদার। তার সু স্বাস্থ্য ও দির্ঘায়ু কামনায় এবং মহান আল্লাহ তায়ালা যেন করোনা ভাইরাস থেকে সবাইকে রক্ষা করে এজন্য দোয়া কামনা করেছেন তিনি