কচুয়ার অসহায় ৫ শত পরিবার কে ত্রান দিলেন বিএনপির নেতা হাফেজ গোরফান উদ্দিন

মো: আকাশ মিয়াজী | ০৭:২৩ মিঃ, এপ্রিল ৭, ২০২০



প্রাণঘাতী করোনা ভাইরাসের কারনে কচুয়া উপজেলা ২নং পাথৈর ইউনিয়নের খেটে খাওয়া দিনমজুর, দুঃস্থ কর্মহীন, রিক্সাচালক ও অসহায় মানুষের মাঝে বিএনপির নেতা হাফেজ গোরফান উদ্দিনের সার্বিক সহযোগীতায়   ত্রান সামগ্রী বিতরণ করা হয়।

    আজ দুপুরে   অসহায়, খেটে খাওয়া, রিকশাচালক, দিনমজুর, গরিব, গৃহবন্দী রয়েছে এমন ৯ টি গ্রামে  প্রায় ৫ শত পরিবারের মাঝে ৫ কেজি চাল, ১কেজি তৈল, ১ কেজি ডাল, ১ কেজি মুড়ি, ,১কেজি পেঁয়াজ, খাদ্য সামগ্রী বিতরন করেন হাফেজ গোরফান উদ্দিনের  পক্ষে মো:সেলিম, রাসেল প্রধান, মো: ইউনুস, মাসুদ,রিয়াজ, কলিমুল্লাহ 
কাদির এলাকার শতাধিক যুবক।

কচুয়া বাণীকে   মো: গোরফান উদ্দিন বলেন- মহামারি করোনা ভাইরাসে কারনে, রিক্সা চালক,  সিএজি চালক, দিন মুজুর ও খেটে খাওয়া  অনেক মানুষ  গৃহবন্দি হয়ে পরছে। 

মহা এই দুর্যোগে ২ নং পাথৈর ইউনিয়ন বাসীর পাশে আমার  সামর্থ্য অনুযায়ী সহযোগীতার হাত বাড়িয়েছি।

 মো: গোরফান উদ্দিন আরো বলেন- বৃত্তশালি যারা  আছেন  সবার প্রতি আমার অনুরুদ মহা এই সংকটে  অসহায় অবহেলিত  মানুষের পাশে দাঁড়ান।
সবাই ভালো থাকবেন এবং নিজ দায়িত্বে ঘরে থাকবেন।।