ছেলের অত্যাচার থেকে মুক্তি চায় মা ফাতেমা বেগম

এম এ রহমান জীবন কানাইঘাট প্রতিনিধিঃ | ০৮:২৫ মিঃ, মার্চ ১৩, ২০২০



সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষিপ্রসাদ পুর্ব ইউনিয়নের মোকামেরগুল গ্রামে এইরকম ছেলে কর্তৃক মায়ের উপর নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। জানা যায় উক্ত ইউনিয়নের এরালিগুল গ্রামের মৃত আব্দুর রহমানের মেয়ে ফাতিমা বেগম, ইসলামী শরীয়াহ্ মোতাবেক ১৯৯৬ ইংরেজির দিকে একই গ্রামের ছিদ্দেক আলীর ছেলে ফয়জুর রহমানের সাথে বিবাহে আবদ্ধ হন, বিবাহের পর মাত্র ১০ বছর ভালোই ছলছিল তাদের সংসার ৪ টি সন্তানও তাদের জিবনে আসে, কিন্ত ভাগ্যের নির্মম পরিহাসে বিবাহিত জীবনের মাত্র ১০ বছরের মাথায় বিচ্ছেদ ঘটে ২০০৬ ইংরেজীর দিকে। পরে ৪ সন্তানসহ আশ্রয় গ্রহণ করেন নিজ পিত্রালয়ে ফাতেমা বেগম দীর্ঘদিন ফাতেমা বেগম এই ৪ সন্তানকে নিয়ে অভাব-অনটনের মধ্য দিয়ে তাদেরকে লালন-পালন করেন। তখন বড় ছেলে জুবের আহমদের বয়স ছিল মাত্র ৯ বছর দীর্ঘ দিন এই অভাবের মধ্যে ছেলে সন্তানকে লালন পালন করার পর বড় ছেলে জুবের আহমদ সুফিয়ানের প্রাপ্ত বয়স হওয়ার পরে অন্যত্র বিয়ে করে মা সহ তিন ভাই বোনদের কে তাহার বুঝা মনে করে তাদেরকে ফেলে তার শ্বশুরবাড়িতে চলে যায়। বড় ছেলে যখন ওই পরিবারের মা বোন ও ছোট ভাইকে নিঃস্ব করে ফেলে চলে যায় তখনই আরো বিপাকে পড়ে ঐ পরিবারটি । অভাবের সংসারে ৪ ছেলে মেয়েকে নিয়ে সংসার পরিচালনা করা স্বামী হারা মহিলা হিসেবে তার পক্ষে সম্ভব ছিল না, বিধায় সিদ্ধান্ত নিলেন একটু কামাই রোজকারের উদ্দেশ্যে সৌদি আরব চলে যাবেন তাই তিনি ২৭ নভেম্বর ২০১৭ ইংরেজি তারিখে ছেলেমেয়েদেরকে তাহার নানার বাড়ি রেখে সৌদি আরবে চলে যান। সেখান থেকে কিছু টাকা পারিশ্রমিক নিয়ে ২৩ ডিসেম্বর ২০১৯ ইংরেজি আবার নিজ পিত্রালয়ে ফিরে আসেন। বাড়িতে এসে নিজের ছেলে মেয়েদের ভবিষ্যতের বিষয়ে চিন্তা করে ওই ইউপির ৪ নং ওয়ার্ডের মোকামেরগুল গ্রামে কিছু দখলীয় খাসজমি ক্রয় করেন এবং সেখানে একটি টিন সেটের ঘর তৈরি করে অস্থায়ী হিসেবে বসবাস শুরু করেন এবং সেখানে একটা আধাপাকা ঘর নির্মাণ করে স্থায়ীভাবে বসবাস করার সিদ্ধান্ত নেন। কিন্তু কে জানে ওই জমি টুকুর কারণে বারবার ছেলের হাতের মারপিট খেতে হবে সেই মা ফাতেমা বেগম কে। ছেলে জুবের আহমদ তার শশুড় বাড়ি থেকে যখন জানতে পারল তার মা ফাতেমা বেগম সৌদি আরব থেকে এসে কিছু জমি কিনেছেন এবং সেখানে একটি ঘর তিনি তৈরি করবেন তখনই সে তার অবৈধ ফায়দা হাসিলের উদ্দেশ্যে তার মাকে বলল তুমি এই জমিটুকু আমার নামে লিখে দাও তা না হলে ওই জমিটুকু বিক্রি করে আমাকে টাকাগুলো দিয়ে দাও, তখন মা তার এই প্রস্তাবে রাজি না হলে মা ফাতিমা বেগম কে মারপিট ও অশালীন ভাষায় গালাগালি শুরু করে প্রতিনিয়ত। এভাবেই চলতে থাকে মায়ের উপর ছেলের অমানুষিক নির্যাতন। সর্বশেষ ১৩ মার্চ ২০২০ ইংরেজি শুক্রবার সকাল দশটার দিকে আবারও মা ফাতেমা বেগমের বাড়িতে এসে মা বোন ও ছোট ভাইকে মারপিট করে জোরপূর্বক ভাবে তাদেরকে বাড়ি থেকে বের করে দেয় এবং এই বাড়ি ও জমিটুকু তাহার, সে বিক্রি করে দেবে বলে হুমকিও দেয়। সেই খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান উক্ত ইউপির ৪ নং ওয়ার্ড মেম্বার মোঃ মুজির উদ্দিন সহ এলাকার সচেতন মহল গিয়ে বিষয়টি নিয়ন্ত্রণে আনেন ও উভয়পক্ষের জবানবন্দি গ্রহণ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফাতিমা বেগম ছেলের নির্যাতনের বিচার চেয়ে কানাইঘাট থানা প্রশাসনের শরণাপন্ন হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে যানাগেছে