ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন জাপান আওয়ামীলীগ
জাপান প্রতিনিধি | ০৬:৫৫ মিঃ, ফেব্রুয়ারি ২১, ২০২০
জাপানে যথাযথ ভাবগাম্ভীর্য ও মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।শুক্রবার ২১ শে ফেব্রুয়ারি ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেজাপান আওয়ামী লীগ পরিবার ।জাপান আওয়ামী লীগ এর সভাপতি জুলফিকার আলী জুয়েল তরফদার বলেন “আজ আমি শোকে বিবশ নই, আজ আমি ক্রোধে ক্ষিপ্ত নই, আজ আমি রক্তের গৌরবে অভিষিক্ত” আজ ২১ শে ফেব্রুয়ারি ভাষার মাস। এই ভাষার মাসে আমি বাংলাদেশ আওয়ামী লীগ জাপান শাখার পক্ষ থেকে গবীর শ্রদ্ধার সাথে স্মরণ করি ১৯৫২ এর ২১ শে ফেব্রুয়ারি যাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলা ভাষা আমরা রাষ্ট্র ভাষা হিসাবে পেয়েছি তাদের প্রতি ।
সেই সাথে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি যিনি এই ভাষা আন্দোলনের নেতৃত দিয়িছিলেন বাঙ্গালি জাতির রাখাল রাজা সর্ব কালের সর্বশ্রেষ্ঠ বাঙালি যার জন্ম না হলে আমারা বাংলাদেশ পেতাম না , ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষার দিবস হিসাবে বিশ্বের কাছে মর্যাদা পেতাম না সে মহা নায়ক বাঙ্গালি জাতির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে এবং তার পরিবারের সকল শহীদের কে । আমরা বাঙ্গালি জাতি নিজ ভাষার জন্য রক্ত দিয়ে প্রমাণ করে দিয়েছি আমরা ভাষা কে কেমন ভালবাসি । আর এই ভাষা আন্দোলনে নেতৃত্বে যার অবদান অতুলনীয় সেই বাঙ্গালি জাতির মহান নেতার শততম জন্ম বার্ষিকী । সারা দেশে মুজিববর্ষ পালনের পাশাপাশি বিশ্বের প্রায় সকল দেশে মুজিব বর্ষ পালন হবে । আমি আমার জেলা জামালপুরে বছর ব্যাপী একটা উদ্যোগ করেছি । সেই সাথে আমরা জাপান আওয়ামী লীগ , এই মুজিববর্ষকে একটি সরণীয় করে রাখার জন্য উদ্যোগ গ্রহন করেছি । আপনাদের পাশে পেলে ঐক্য হয়ে একসাথে আমরা জাপানে এক খণ্ড বাংলাদেশ করতে চাই । আবারও সবাইকে ভাষার মাসের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি । জয় বাংলা জয় বঙ্গবন্ধু