তেঘরিয়া বাজারে রাব্বি ইলেকট্রনিক্স২ এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মোহাম্মদ আলী জিন্নাহ | ১০:০৯ মিঃ, ফেব্রুয়ারি ২০, ২০২০



 জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তেঘরিয়া বাজার সরদার সুপার মার্কেট ইউসিবি ব্যাংকের নিচতলায় রাব্বী ইলেকট্রনিক্স ২ এর ব্যাবসায়ীক প্রতিষ্ঠান টি অবস্থিত। পবিত্র কোরআন তেলোওয়াতের মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠা বার্ষিকির কার্যক্রম । অত্র মার্কেটের ছাদে মনরোম পরিবেশে ব্যাবসায়ীক প্রতিষ্ঠানের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া , আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন রাব্বি ইলেকট্রনিক্স২ এর স্বত্তাধিকারী প্রোঃ মোঃ ইউসুফ আলী মন্ডল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং চরপাকেরদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ তৌফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং চরপাকেরদহ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ নজরুল ইসলাম। ঢাকা সাভারের এ ওয়ান কোম্পানীর চেয়ারম্যান জাকির হোসেন । ঢাকা সাভারের সিক্্র স্টার কোম্পানীর চেয়ারম্যান মসতুল্ল্যাহ। চরপাকেরদহ ইউনিয়ন যুবলীগের সভাপতি আলী হোসেন স্বপন। সমাজ সেবক লাঞ্জু মন্ডলসহ সূধীবৃন্দ । অনুষ্ঠান সঞ্চালনা করেন রাব্বি ইলেকট্রনিক্স২ এর ম্যানেজার সুজন সরদার (এম.এ)। সহযোগীতায় নুর ইসলাম ও আঃ আলিম। পরে রাব্বি ইলেকট্রনিক্স২ এর ব্যাবসায়িক সফলতা কামনায় মোনাজাত করা হয়।