মাদারগঞ্জে সোশ্যাল ইসলামি ব্যাংক লিমিটেডের শুভ উদ্বোধন
মাদারগঞ্জ প্রতিনিধি | ০৭:২৫ মিঃ, ফেব্রুয়ারি ১৯, ২০২০
মাদারগঞ্জে সোশ্যাল ইসলামি ব্যাংক লিমিটেডের শুভ উদ্বোধন মাদারগঞ্জ প্রতিনিধি জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের বালিজুড়ী বাজার উপশাখার শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১২ টায় বালিজুড়ী বাজারস্থ আবু তালুকদার মার্কেটে এ ব্যাংকের উদ্বোধন করা হয়। শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের উপ-পরিচালক সিরাজুল হক। সভাপতিত্ব করেন এসআইবিএল প্রধান কার্যালয়ের কন্ট্রোল এন্ড জেনারেল ব্যাংকিং ডিভিশন এর প্রধান ইভিপি মোঃ মোতালেব হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মাদারগঞ্জ উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু অরুণ কুমার সাহা ও আতাউর রহমান আবু তালুকদার, সাংগঠনিক সম্পাদক ও প্রধান শিক্ষক রায়হান রহমতুল্লাহ রিমু, কয়ড়া বাজার শাখা ব্যবস্থাপক হারুনুর রশিদ সিদ্দিক প্রমূখ। এ সময় জেলা পরিষদ সদস্য মোশাররফ হোসেন বাদলসহ এসআইবিএল ব্যাংকের কর্মকর্তা/ কর্মকচারীবৃন্দসহ সূধী মন্ডলী উপস্থিত ছিলেন।