চাঁপাইনবাবগঞ্জ আমের জন্য বিখ্যাত

এস এম রুবেল ব্যুরো চীফ | ০৩:০২ মিঃ, ফেব্রুয়ারি ১৩, ২০২০



চাঁপাইনবাবগঞ্জ আমের জন্য বিখ্যাত। এস এম রুবেল ব্যুরো চীফ। আমাদের প্রানের জেলা চাঁপাইনবাবগঞ্জ। তাইতো চাঁপাইনবাবগঞ্জকে আমের রাজধানী বলা হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, রাজশাহীতে আম চত্ত্বর থাকলেও। এই আমের জেলায় আজও কোথাও আম চত্বর নেই। জেলা প্রশাসক কার্যালয়ে, বিগত জেলা প্রশাসক ও বর্তমান জেলা প্রশাসক মহদয়ের সাথে, সাংবাদিকতার সুবাদে বিভিন্ন অনুষ্ঠানে অনেকবার কথা বলার সুযোগ হয়েছে। বরাবরই আমি দাবি জানিয়েছি, জেলা শহরে আম চত্ত্বর করার। জোরালো দাবি, আমের জেলায় মেইন চত্বর গুলো হবে আম চত্বর। সুতরাং বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড নয়াগোলা মোড়ে একটি চত্বরের কাজ চলছে। চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসীর পক্ষ থেকে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আমার অনুরোধ নয়াগোলায় যে চত্বর হচ্ছে সেটাকে দৃষ্টিনন্দন আম চত্বর করা হোক। আপনার মতামত কি?