ভালোবাসার আত্ম প্রতিবেদন

লেখক কোহিনূর আক্তার | ০৭:৩৯ মিঃ, নভেম্বর ১৪, ২০১৭



বান্দাই খড়া, (নওগাঁ)
                     ভালোবাসার আত্ম প্রতিবেদন 
--------------------কোহিনূর আক্তার, 

জায়গায়টা যদিও আঁকা বাঁকা রাস্তা তবুও ভালো লেগেছে 
যখন আমি তোমার ব্যাংকে ঢুকে সামনে দাঁড়ালাম তখন তুমি যেন পৃথিবী পেলে ।  
অনেক আনন্দের  মিছিল তোমার উপর ভর করলো ।
তুমি টাকা গুনছিলে কিন্তু শরীরটা কাঁপছিল 
তা আমি তোমার পাশে বসে ঢের বুঝতে পারলাম ।
তার পর ব্যাকের সবার সাথে আমার  পরিচয় করিয়ে দিলে

ব্যাংক থেকে একটু দুরে বাসা তালা খুলে স্বাগতম জানালে ,  আমি ঘরে ঢুকলাম বেস এলোমেলো তোমার রুমটা , আমাকে জড়িয়ে ধরে বললে আমি গত বৃহস্পতিবারে কোথায় যাইনি বাসায় ছিলাম ।
আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি আলতো করে ঠোঁটে অগ্নি চুম্বন বয়ে গেল । আজ আর তোমাকে যেতে দিবো না , আজ আমাদের বিয়ে হবে কাজী ডাকি 
উপর থেকে বাড়িওয়ালার বৌ এলো ,সাথে আরো কজন
আমি বললাম সম্ভব না তুমি বললে কেনো আমাকে 
পাবার সাধ মিটে গেলো ?
আমি ছোট করে হাসি দিলাম ।

পাগলের মতো বুয়াকে ডাকলে বুয়া চলে এলো  
শহিদ মামা এলো । রান্নার ধুম পড়ে গেল 
পাশের রুমে ফ্লোর বেড সেখানে হাত ধরে বললে আজ 
থাকে যাও ,যেওনা চলে 
আমি বললাম শুক্র - শনি দু রাত্রি কোথায় ছিলে বলো ?
ময়না পাখি আমি এখানেই ছিলাম ,
বিশ্বাস করো আমি কোথাও যাইনি 
আর এমন কেউ নেই যে তোমার কাছে থেকে আমাকে 
কেড়ে নিতে পারে । 
তখনো আমি হাসি দিলাম,  

শহীদ মামা সহ বিস্কুট চানাচুর খুলে দিলে প্লেটে 
চানাচুর মুখে তুলে খেয়ে দিলে ।
আমার মনে ভালোবাসার পৃথিবী উঁকি দিল নতুন করে ।
৩টা বেজে গেল তোমাকে শহীদ মামা অফিসে পাঠিয়ে 
দিল । 

১৪/১১/১৭