মাদারগঞ্জে হত্যা ও ডাকাতি মামলার আসামী মাদকসহ আটক ২
মোহাম্মদ আলী জিন্নাহ্ মাদারগঞ্জ থেকে | ১২:৪২ মিঃ, জানুয়ারি ৩১, ২০২০
মাদারগঞ্জে অভিযান চালিয়ে হত্যা, ডাকাতি মামলার আসামী ও ১ মাদক ব্যাবসায়ী কে আটক করেছে পুলিশ। ওসি রফিকুল ইসলামের দিক নির্দেশনায় বৃহস্পতিবার রাতে মাদারগঞ্জ মডেল থানার সিনিয়র এস আই সুমন চক্রবর্তী ও এস আই মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃত হত্যা ও ডাকাতি মামলার আসামী বগুড়া জেলার সারিয়াকান্দী উপজেলার বাকুরিয়া চর এলাকার ইলিয়াস সরকারের ছেলে মোঃ সোহেল (৩০) কে চর শুভগাছা থেকে ৭৫ গ্রাম গাজা সহ আটক করা হয়েছে। মামলা নং ৪৫ তাং ৩০/১/২০২০ ইং তার নামে সারিয়াকান্দী থানায় খুন ও ডাকাতি মামলা রয়েছে।মাদারগঞ্জ পৌরসভার উত্তর গাবেরগ্রাম এলাকার মজনুর ছেলে মিজানুর রহমান (৩০) কে ১০ পিস ইয়াবাসহ গাবেরগ্রাম থেকে আটক করা হয়। মামলা নং ৪৪ তাং ২৯/০১/২০২০ ইং। এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) রফিকুল ইসলাম জানান মাদকসহ আটককৃত ২ জন কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে জামালপুর বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে