চাঁপাইনবাবগঞ্জ দুর্নীতি এড়াতে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের গণমিছিল ও সমাবেশ

এস এম রুবেল | ১২:৩২ মিঃ, জানুয়ারি ৩১, ২০২০



 চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের জননেতা মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে দূর্নীতি অনিয়ম,ঘুষ আদান প্রদানসহ যাবতীয় অসঙ্গতীর অভিযগে জেলা জাসদ মানববন্ধন করেছে বেলা সাড়ে ১১টা। জেলা জাসদ ছাত্রলীগের সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা জাসদ নেতা মনিরুজ্জামান মনির, সাবেক ছাত্রনেতা ও যুবজোটের সভাপতি তরিকুল ইসলাম, জেলা জাসদের সহ-সভাপতি আব্দুর হামিদ রুনু, অবিভক্ত ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সদস্য নইমুল বারী, জেলা যুবজোটের সাংগঠনিক সম্পাদক সারওয়ার্দী হোসেন, পৌর জাসদের সহ-সভাপতি গোলাম মোস্তফা সবুর, জেলা শ্রমিক জোটের আহ্বায়ক সাজেমাল হক, পৌর ছাত্রলীগের সভাপতি শামিম হোসেন এবং জেলা ছাত্রলীগের সদস্য মুজাহিদুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন, মুনির, মুজাফ্ফর, আবু হেনা, মজিদ, তনু, আসিফ-সহ আরো অনেকে।