এ এক অন্যরকম অধ্যক্ষ ডক্টর রেজওয়ান: বাংলাদেশের আকাঁশে একটি উজ্জ্বল নক্ষত্র- আলী আহমদ

বিশেষ প্রতিবেদক: মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার | ১১:৩৯ মিঃ, জানুয়ারি ২৭, ২০২০



এ এক অন্যরকম অধ্যক্ষ ডক্টর রেজওয়ান: বাংলাদেশের আকাঁশে একটি উজ্জ্বল নক্ষত্র -------- আলী আহমদ বিশেষ প্রতিবেদক: মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার ["অধ্যক্ষ ডক্টর সৈয়দ রেজওয়ান আহমদ সংবর্ধিত "] ২৬ জানুয়ারি রোজ রবিবার বাদ মাগরিব,সুনামগঞ্জ জেলা জগন্নাথপুর উপজেলা ঐতিহ্যবাহী গ্রাম সৈয়দপুর দ্বীনি পাঠাগার সৈয়দপুরের পক্ষ থেকে সৈয়দপুরের কৃতিসন্তান, ক্বাওমি শিক্ষা প্রতিষ্ঠান অঙ্গনের সফল ও উজ্জ্বলনক্ষত্র ব্যক্তিত্ব, সৈয়দপুর সরকারি শামছিয়া ফাজিল(ডিগ্রি) মাদ্রাসার সুনামধন্য এবং জেলার শ্রেষ্ঠ শিক্ষক অধ্যক্ষ হাফিজ মাওলানা ড.সৈয়দ রেজওয়ান আহমদ ("ডক্টর অফ")ফিলোসোফি (P.H.D)জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করায় এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় । উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে মারজান ফেদাউর এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামিয়া দারুল হাদিস সৈদয়পুরের সুনামধন্য শিক্ষক হযরত মাওলানা আলী আহমদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তি ও সমাজসেবক মাওলানা সৈয়দ মুনছিফ আলী (সাবেক সফল মেম্বার) বিশিষ্ট চিকিৎসক, শিক্ষানুরাগী হাকিম হযরত মাওলানা সৈয়দ তাজুল ইসলাম। প্রধান আলোচক ও সংবর্ধিত অতিথি অধ্যক্ষ হাফিজ মাও. ডক্টর.সৈয়দ রেজওয়ান অহমদ। প্রধান অতিথি মাওলানা আলী আহমদ বলেন-ডক্টর রেজওয়ান বাংলাদেশ তথা সিলেট বিভাগসহ সুনামগঞ্জ জেলা অঙ্গনে তিনি একটি উচ্চকিত নাম অধ্যায় শুরু করেছেন। তারিসাথে আকাঁশে একটি উজ্জ্বল নক্ষত্র ডক্টর রেজওয়ান। দার্শনিক কালমার্কস বলেছিলেন আলোচনা সমালোচনা একটি রাজনৈতিকও সমাজের প্রাণ। তদ্রূপ সমালোচনা সমাজের উচ্চ শিক্ষিত ব্যক্তিদের জন্য ভবিষ্যতের উজ্জ্বল পথ নির্দেশক হিসেবে কাজ করে যার মাধ্যমে তিনি নিজেকে শুধরে নিতে পারেন। তবে সমালোচনাটা হতে হবে গঠনমূলক। কোনভাবেই তা যেন প্রতিহিংসার স্তরেনা পৌঁছে। ভুল-ত্রুটি নেই কেমল একমাত্র ফেরেশতা ও নবী-রাসুলগণের। ফেরেশতাকুল ইহজাগতিক সকল কার্যক্রমের সংস্পর্শ থেকে পূর্ণ মুক্ত। এদিকে তদ্রূপ মানুষের ভালবাসায় আজ সিক্ত একটি নাম বৃহত্তর সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক, জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী সৈয়দপুর গ্রামের উজ্জ্বল নক্ষত্র ও সৈয়দপুর সরকারি"শামছিয়া ফাজিল (ডিগ্রি)মাদ্রাসার সুনামধন্য অধ্যক্ষ ডক্টর হাফিজ মাওলানা সৈয়দ রেজওয়ান আহমদ। কিছু মানুষ আছেন যারা শুধুমাত্র নিজেকে নিয়ে থাকেন না,শুধু নিজ পরিবারের মধ্যে নিজের জীবনকে সীমাবদ্ধ করে রাখেন না,তারা আশপাশের মানুষকে ও নিয়ে ভাবেন । এলাকার মানুষের জন্য কিছু করার চেষ্টা করেন, দেশ ও জাতি কল্যাণে নিজেকে নিয়োজিত রাখেন, এমনই একজন সেই নক্ষত্র প্রদীপ্তির আলো আমাদের সৈয়দপুর গ্রামের সুনাম অর্জন লাভ কারি আলোকিত মুকুট আজকের এই সংবর্ধিত অতিথি অধ্যক্ষ ডক্টর হাফিজ মাওলানা সৈয়দ রেজওয়ান আহমদ । আলী আহমদ বলেন- সঠিক শিক্ষার আলোর পথের দিশারি হিসেবে এবং ভবিষ্যতের বাতিঘর হিসেবে আমরা ডক্টর রেজওয়ানকে নিয়ে আশাবাদী । এক কথায় বলতে গেলে সুনামগঞ্জ জেলা জগন্নাথপুর উপজেলাসহ ঐতিহ্যবাহি গ্রামের সর্ব- সাধারণ মানুষের কাছে একটি ভালবাসার নাম ও শিকড়ে উচ্চতায় আসিন হয়ে সেই লক্ষ্য অর্জনের মাধ্যমে ভালবাসা লাভে সক্ষম হয়েছেন ডক্টর রেজওয়ান আহমদ। সৈয়দপুর গ্রাম থেকে তখন লেখাপড়া হাতের খড়ি শিখে বড় হওয়া ছিল অনেকটা যুদ্ধ জয়ের মতোই খুবই কঠিন কাজ। আজ আমাদের গর্বিত রেজওয়ান সাফল্যের সিড়ি বেয়ে অনেকটা উপরে উঠেছেন। শিক্ষার আলোয় আলোকিত পথও দিকের সন্ধানে সফল অর্জন কারি ব্যক্তি ডক্টর রেজওয়ান আমাদের প্রত্যাশার কথা আমি ব্যক্ত করতে চাই এভাবে-ডক্টর রেজওয়ান মিথ্যার বুকে কিক দিক-সত্যের পথে ঠিক-দিক, আলোকিত ভালো দিক দিক! সেই প্রত্যাশা কামনাকরি। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ মাওলানা আলী আহমদ, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা সৈয়দ রশীদ আহমদ, মুফতি সৈয়দ শামীম আহমদ, মাওলানা সৈয়দ মকসুদ আলী মুছান্না, হাফিজ সৈয়দ আবছার আহমদ, হাফিজ নব্বীর আহমদ, হাফিজ সৈয়দ শিব্বির আহমদ, মাওলানা আখতার হোসাইন, মাওলানা শামসুজ্জামান, হাফিজ সাইদুর রহমান, মাওলানা জাহাঙ্গীর আলম ইউসুফ, হাফিজ মাওলানা নাদিল আহমদ, মাওলানা আবদুর রাজ্জাক, সৈয়দ আনাস আহমদ, হাফিজ মাওলানা তামিম আহমদ, সৈয়দ রায়হান আহমদ, মুহাম্মদ কাওছার আহমদ, সৈয়দ মাহদী হাসান, হাফিজ সৈয়দ মারগুব আহমেদ প্রমুখ। অধ্যক্ষ ডক্টর হাফিজ সৈয়দ মাওলানা রেজওয়ান আহমদ গত ১১ জানুয়ারি ২০২০ জগন্নাথ বিশ্ববিদ্যালয় সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপ্রতি এডভোকেট আবদুল হামিদের নিকট থেকে পিএইচডি সনদ গ্রহণ করেন। প্রধান আলোচক ও সংবর্ধিত অতিথি অধ্যক্ষ ডক্টর হাফিজ মাওলানা সৈয়দ রেজওয়ান আহমদ বলেন -- শিক্ষাকে চতুর্থ শিল্প বিপ্লব হিসেবে মানসম্পন্ন শিক্ষার মাধ্যমে উপযুক্ত মানুষ গড়ে তোলার আহবান জানিয়ে তিনি বলেন উচ্চ শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হবে। আমরা উচ্চ শিক্ষার প্রয়াস চাই । তবে সার্টিফিকেটসবর্স্ব উচ্চশিক্ষা চাইনা। তাই প্রতিটি স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে । আমাদের মনে রাখতে হবে শিক্ষা কোনো বাণিজ্যিক পণ্য নয়। দেশসেবার ব্রত নিয়ে শিক্ষা অর্জন করা শিক্ষার্থীদের লক্ষ্য হওয়া উচিত । ছেলেদের পাশাপাশি মেয়েদের ও নিজেদের যোগ্য করে দক্ষ মানবসম্পকে রুপান্তরিত করে দেশসেবায় নিয়োজিত হতে হবে। তিনি রেজওয়ান আরও বলেন - নিজেকে যথাযথ ভাবে যোগ্য করতে পারলেই সমাজের জন্য দেশের জন্য কাজ করতে সক্ষম হবে । সময়মতো যথাযথ ভাবে কাজে লাগিয়ে যথাযথ জ্ঞান অর্জনের মাধ্যমে সেই যোগ্যতা অর্জনের আহবান জানান। কর্মক্ষেত্রে একজন ডিগ্রিধারীর চেয়ে ও একজন বাস্তব জ্ঞানসম্পন্ন গ্র্যাজুয়েটের প্রয়োজন বেশি । শিক্ষকরাই জাতির বাতিঘর । শিক্ষকদের মেধা, শ্রম, ও ভালবাসায় তৈরি হয় জাতির নতুন আঙ্গিকে তরুণ প্রজন্ম। শিক্ষা ও আদর্শই একজন শিক্ষার্থীর জীবনের পথেয় ও ব্রত হয়। একটি শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞানঅর্জন, জ্ঞানসৃষ্টি, ও জ্ঞানবিতরণ জাতীয় দায়িত্ব পালন করে যাচ্ছেন শিক্ষক সমাজ। শিক্ষকদের প্রতি সাধারণ মানুষ আস্থা ও ভরসা স্থাপন করে বেশি । তাই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের প্রতি আমার অনুরোধ - আসুন আমরা বাংলাদেশ সরকারের উন্নয়নের ধারাবাহিকতা কার্যক্রম গতিশীল করার লক্ষ্য নিয়ে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে বিশ্বমানের মানসম্পন্ন করে গড়ে তুলি। পৃথীবীর তাবৎ জ্ঞানের দরজা খুলে মানবজাতিকে কল্যাণ ও অগ্রগতির পথ দেখাই। পরিশেষে আজকের এই আয়োজনকারি দ্বীনি পাঠাগারের সকল সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি