খাদিমুল কুরআন পরিষদের নির্বাহী কমিটির বৈঠক সম্পন্ন
শফিউল আলম সিনিয়র স্টাফ রিপোর্টার | ১১:০৫ মিঃ, জানুয়ারি ২৭, ২০২০
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে খাদিমুল কুরআন পরিষদ বিশ্বম্ভরপুর উপজেলার নির্বাহী কমিটির বৈঠক সম্পন্ন হয়েছে।পরিষদের সভাপতি মাওলানা রফিক আহমদ উলাশনগরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আমির হোসাইন এর পরিচালনায় খাদিমুল কুরআন পরিষদ বিশ্বম্ভরপুর উপজেলার নির্বাহী কমিটির অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সহ-সভাপতি মাওলানা আবুল কাশেম সাঈদ। মাওলানা আব্দুর রকিব বিশ্বম্ভরপুরী,মাওলানা গোলাম মর্তুজা। মাওলানা আব্দুল আলিম,সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হক আজমী ও মাওলানা নাসির আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ রেজওয়ানুল করিম জোসেফ,সহ-সাংগঠনিক সম্পাদক মাষ্টার জাহাঙ্গির আলম,সাহিত্য সম্পাদক মাওলানা খলিলুর রহমান,প্রচার সম্পাদক মাওলানা সেলিম আহমদ,সহ প্রচার সম্পাদক মাও.ইমদাদুল হক নূরী,মো.হুসাইন বশির ও আলী এমরান,অফিস সম্পাদক মৌলভী আবুল ফয়েজ,সদস্য হাফিজ হাফিজুর রহমান ও হা.হুসাইন আহমদ প্রমুখ। এতে নিম্ন সিদ্ধান্ত সমূহ সর্বসম্মতি ক্রমে গৃহীত হয়।তাফসীরুল কুরআন মাহফিল ২৭ ফেব্রুয়ারি২০২০ইং বৃহস্পতিবার। সকাল ১০ টা থেকে আছর পর্যন্ত অনুষ্ঠিত হবে।প্রোগ্রাম সেটিং ও মাঠ নির্ধারণের জন্য সাত সদস্য বিশিষ্ট উপকমিটিকে দায়ীত্ব দেয়া হয়। নির্বাহী সদস্যদের বাৎসরিক এআনত ৫০০শত টাকা ও সাধারণ সদস্যদের ৩০০ শত টাকা ধার্য করা হয়। টাকা জমাদানের শেষ তারিখ ২৫ফেব্রুয়ারি। মাহফিলের বাজেট ১ লক্ষ ২০ হাজার টাকা।
Chat conversation end
Type a message...