সুনামগঞ্জে বিশ্বম্ভরপুরে আব্দুস ছত্তার ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠান সম্পন্ন
শফিউল আলম সিনিয়র স্টাফ রিপোর্টার | ১১:৩৯ মিঃ, জানুয়ারি ২৬, ২০২০
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে আব্দুস ছত্তার ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।সাম্প্রতিক সময়ে আব্দুস ছত্তার মাস্টার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আন্তঃ কলেজ বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ২৬ জানুয়ারী রবিবার সকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এম পি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার সমীর বিশ্বাস, উপজেলা পরিষদের চেয়্যারম্যান সফর উদ্দিন,ভাইস চেয়ারম্যান তাজ্জদ আলী খান,মাহফুজা আক্তার রিনা, বিশ্বম্ভরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সেলিম খাঁন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মাহমুদুল হাসান,বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যার মহোদয়গন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মরহুম আব্দুস ছত্তার মাষ্টার ফাউন্ডেশনের পরিচালক মাস্টার মোখলেসুর রহমান । অনুষ্ঠানে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক ও বৃত্তি প্রাপ্তদের কে পুরস্কার ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।