সুনামগঞ্জে টেকনিক মেধাবৃত্তি ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান
শফিউল সিনিয়র আলম স্টাফ রিপোর্টার: | ০৬:২৯ মিঃ, জানুয়ারি ২৫, ২০২০
সুনামগঞ্জে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে ২৪ শে জানুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হয়েছে টেকনিক মেধাবৃত্তি পরীক্ষার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।দুই শিফটের অনুষ্ঠানে সকালের শিফটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যানআলহাজ্জ্ব নুরুল হুদা মুকুট।সভাপতিত্ব করেন সুনামগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আব্দুস সালাম। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক আব্দুস ছাত্তার, জ ইসমাঈল হোসেন, সত্যব্রত চক্রবর্তী। বিকালের শিফটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সুযোগ্য সাধারণ সম্পাদক হোসনা হুদা। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ রিপোটার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু।এছাড়াও সুনামগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হোসেন, শিক্ষকমন্ডলী মশিউর রহমান, প্রেমানন্দ বিশ্বাস, অজিত কুমার দাস উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানের মাধ্যমে ১৮৪ জন শিক্ষার্থীকে পুরষ্কার প্রদান করা হয়। তাছাড়াও আরও ৬০ জন শিক্ষার্থীকে জিপিএ-৫ সংবর্ধনা, ৫৭ জনকে অর্গানাইজার ও তিনটি স্কুলকে অসাধারণ সফলতার জন্য আলাদাভাবে পুরস্কার প্রদান করা হয়েছে। অতপর কেক কেটে টেকনিক সায়েন্স ক্লাবের এক বছর বর্ষপূর্তি উৎযাপন করা হয়। টেকনিক সায়েন্স ক্লাবের তৃতীয় আয়োজনে ২০১৯ সালের ১৮ ই অক্টোবর সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছিল পরীক্ষা।মোট ১৭০০ জন পরীক্ষার্থীর মধ্য থেকে প্রতিযোগিতার মাধ্যমে ১৮৪ জনকে এ বছর মেধাতালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের পরিচালক মাসুদ আহমদ অপু,সহ-পরিচালক মাহমুদুল হাসান নাঈম,শতরুপ তালুকদার,দেবাশিষ সরকার,মাসুদুল হাসান তাহমিদ,নাজিম উদ্দিন প্রমূখ