কানাইঘাটে খাদিমুল ক্বোরআন পরিষদের উদ্যোগে আগামীকাল ২৬ জানুয়ারি তাফসীরুল ক্বোরআন মাহফিল
এম এ রহমান জীবন কানাইঘাট প্রতিনিধিঃ | ০৬:০৮ মিঃ, জানুয়ারি ২৫, ২০২০
কানাইঘাটে খাদিমুল ক্বোরআন পরিষদের উদ্যোগে আগামীকাল ২৬ জানুয়ারি এক বিশাল তাফসীরুল ক্বোরআন মাহফিল। এম এ রহমান জীবন কানাইঘাট প্রতিনিধিঃ অসংখ্য পীর বুজুর্গের স্মৃতিবিজড়িত হযরত শাহ্ জালাল (রহঃ) হযরত শাহ্ পরান (রহঃ) ও হযরত শাহ্ মিরাপীং (রহঃ)'র পদধুলিতে ধন্য হওয়া সিলেট পূণ্যভূমি'র কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির বহুত আলোচিত বৃহত্তর মুলাগুলের অরাজনৈতিক ধর্মীয় সংগঠন "মুলাগুল খাদিমুল ক্বোরআন পরিষদ" এর উদ্যোগে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারো লোভাছড়া পাথর কেয়ারীর তীরবর্তি স্থানে কান্দলা নয়াবাজার সংলগ্ন মাঠে আগামী ২৬ জানুয়ারী রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিশাল তাফসিরুল ক্বোরআন মাহফিল। ডাউকেরগুল নেছারুল ক্বোরআন হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা নাঈম উদ্দিনের সভাপতিত্বে উক্ত তাফসীরুল ক্বোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে, বিশ্ব মানবজাতির মুক্তির সনদ মহাগ্রন্থ পবিত্র আল-ক্বোরআন থেকে তাফসীর পেশ করবেন ঢাকা থেকে আগত শায়খুল হাদিস মাওলানা মুফতি আফজাল হোসাইন রাহমানী, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে তাফসীর পেশ করবেন হযরত মাওলানা মুফতি আমীনুল ইসলাম ক্বাসেমী ঢাকা, হযরত মাওলানা অলিউর রহমান সাহেব বিয়ানীবাজার, ও হযরত মাওলানা মোস্তফা কামাল সিলেট। তাই উক্ত তাফসিরুল ক্বোরআন মাহফিলে দল মত নির্বিশেষে ধর্মপ্রাণ মুসলমানগন উপস্থিত হয়ে দুনিয়া ও আখেরাতের নাজাতের জন্য পবিত্র ক্বোরআনের আলোচনায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন পরিষদের স্থায়ী কমিটির সদস্য বিশিষ্ট সমাজসেবী ও দানশীল ব্যক্তি কান্দলা বড়বাড়ির কৃতি সন্তান মোঃ বিলাল আহমদ