নশিপুর ঘোষ পাড়া শ্রীমম্মহাপ্রভু সহ চৌষট্রী মোহন্ত বর্গের আরাধনা মহোৎসব
এস এম রুবেল ব্যুরো চীফ রাজশাহীঃডিভিশন। | ১০:৩৬ মিঃ, জানুয়ারি ২৩, ২০২০
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নশিপুর ঘোষ পাড়া ভক্ত বিন্দুর ও মানব কল্যাণ সংস্থার আয়োজনে ২দিন ব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের মহোৎসব আয়োজন করা হয়। নসিপুরে ভক্ত বিন্দুরা অনেক দিন ধরে এই আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ভারত থেকে আসা বৃন্দাবনের শ্রী শ্রীল মুরারীদাস বাবাজী মহারাজ হচ্ছেন নিত্যানন্দ পরিবারের সদস্য। নশিপুর ঘোষ পাড়া মুন্দিরের ভিতরে ১৬৪সারা সাজানো হয় । প্রত্যেকটি সারার সাথে একটি করে ডাব দেওয়া হয়। সেখানে গিয়ে দেখা যায়। ৫থেকে ৬হাজার লোকের ভোজন করা হয়েছে। আমার মনে হয় চাঁপাইনবাবগঞ্জ জেলায় কোথায় হয়নি। সেখানে এক পর্যায়ে তারা খুবই আনন্দময় উৎসব করে। বাবাজিকে দর্শন করার জন্য দর্শনার্থীদের উপছে পড়া ভীড় ছিল। নশিপুর ঘোষ পাড়া মানব কল্যাণ সংস্থা মুন্দিরের সভাপতির সাথে সাক্ষৎ হয় শ্রী লক্ষন ঘোষ বলেন রাজশাহী থেকে নাটোর থেকে এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার ভক্ত বিন্দু উপস্থিত ছিলেন। তিনি আরো বলেন, এ আয়োজন আসা করি আগামী বছরের আরো ভালো কিছু করার চিন্তা ভাবনা চলছে । এবং সহযোগীতায় ছিলেন, নশিপুর ঘোষ পাড়া মানব কল্যাণ সংস্থা আয়োজিত ভক্ত বিন্দু। রাজপতি,সমর ,অপূর্ব, সাগর বিকাশ,শান্ত,শুভ,জয়ন্ত, অমিত, অসিত ঘোষ, পলাশ সাহা,নয়ন ঘোষ, দুলাল চন্দ্র ঘোষ,প্রশান্ত, আরো অনেকেইউপস্থিত ছিলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম রাম রাম হরে হরে।