মাদারগঞ্জে মাদকসেবী ও গরু চোরসহ আটক ৩
মোহাম্মদ আলী জিন্নাহ্ মাদারগঞ্জ | ১২:৩০ মিঃ, জানুয়ারি ২৩, ২০২০
জামালপুরের মাদারগঞ্জে অভিযান চালিয়ে ২ মাদকসেবী ও গরু চোর কে আটক করেছে পুলিশ। আটককৃতরা জুনাইল পক্ষীমারি এলাকার আঃ সালাম এর ছেলে রঞ্জু মিয়া (২৫) ও মৃত ফরমান আলীর ছেলে বিপুল (২২) তারা দুজনেই মাদকসেবী । তারতাপাড়া এলাকার সোহরাব উদ্দিন উরফে গেন্দার ছেলে ফকির হোসেন (৩৫) গরু চোরের অপরাধে আটক করা হয়। মাদারগঞ্জ মডেল থানার সিনিয়র এস আই সুমন চক্রবর্তী, এস আই ফারুক ও এ এস আই সুজন এর নেতৃত্বে তাদের কে আটক করা হয়। এ ব্যাপারে এস আই সুমন চক্রবর্তী জানান আটককৃতদের নিয়মিত মামলায় মঙ্গলাবার জামালপুর কোর্টে পাঠানো হয়েছে