মালয়েশিয়া আওয়ামীলীগের উদ্যেগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

বশির আহমেদ ফারুক মালয়েশিয়া প্রতিনিধি | ০৬:১৫ মিঃ, জানুয়ারি ১২, ২০২০



 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে মালয়েশিয়া আওয়ামী লীগ । স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় কুয়ালালামপুরের হোটেল ডাইনেস্টিতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।দোয়া ও মোনাজাত করেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান সরকার আশফাকুল ইসলাম সোহেল ও শওকত হোসেন টিনুর যৌথ অনুষ্ঠান পরিচালনায় মালয়েশিয়া আওয়ামীলীগের সহসভাপতি দাতো আকতার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মালয়েশিয়া আওয়ামীলীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউনসুলার হেদায়েতুল ইসলাম মন্ডল ,মালয়েশিয়া আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল ,যুগ্নসাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, মালয়েশিয়া মহানগর আওয়ামীলীগের সভাপতি এ আর মোহাম্মদ মামুন প্রমুখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক ফারজানা সুলতানা , স্বেচ্ছাসেবক লীগ মালয়েশিয়া শাখার সভাপতি বিএম বাবুল হাসান ,জাতীয় শ্রমিকলীগ মালায়শিয়া শাখার সভাপতি নাজমুল ইসলাম বাবুল ,সেচ্ছাসেবক লীগ মালয়েশিয়া শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহাগ সরকার ,মালয়েশিয়া আওয়ামীলীগ মহানগরের সাংগঠনিক সম্পাদক অনিক আমিন ,ধর্ম বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা ,দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম সহ আরো অনেকে। প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না বলেন “শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ রচনার পথ-পরিক্রমা বাস্তবায়িত হলেই বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের পর দেশ পুনর্গঠন তথা প্রতিটি বাঙালির ঘরে হাসি ফুটানোর অসমাপ্ত কাজ সম্পন্ন হবে। দাতো আকতার সমাপনী বক্তব্যে বলেন , বঙ্গবন্ধুর স্বদেশে ফিরে আসায় বাঙালি জাতি মুক্তির মহাযাত্রায় স্বাধীনতার স্বাদ পেতে শুরু করে।‘বঙ্গবন্ধুর দেয়া বিজয়ের আলোকবর্তিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নে মিরাকল সাধিত হয়েছে।১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয় অর্জন করলেও জনগণ প্রকৃত বিজয় উপলব্ধি করেন ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে। অনুষ্ঠান শেষে জাতির জনক বঙ্গবন্ধু রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।