মাদারগঞ্জে মুজিববর্ষের ক্ষণগণনার শুভ উদ্ধোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

মোহাম্মদ আলী জিন্নাহ্ মাদারগঞ্জ থেকে | ১১:১১ মিঃ, জানুয়ারি ৯, ২০২০



 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী (মুজিববর্ষ) ক্ষণগণনার শুভ উদ্ধোধন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং। বৃহস্পতিবার বেলা ২ ঘটিকায় মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মুজিববর্ষের ক্ষণগণনা এর শুভ উদ্ধোধন উপলক্ষে প্রেস ব্রিফিং করেন ইউএনও আমিনুল ইসলাম। কেন্দ্রীয় কর্মসূচীর সাথে সামঞ্জস্য রেখে ১০ জানুয়ারী স্বদেশ প্রত্যাবর্তন দিবস মুজিববর্ষ সফল করতে মাদারগঞ্জ উপজেলা প্রশাসন ২ দিন ব্যাপী ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম। মুজিববর্ষ সফলে সাংবাদিকদের সক্রিয় থেকে কর্মসূচি গুলো তুলে ধরার উদ্দেশ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওবায়দুর রহমান বেলাল।ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির। মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম।বিআরডিবি চেয়ারম্যান অরুন কুমার সাহা।প্রধান শিক্ষক আব্দুল হাই বুলু বিএসসি। প্রেসক্লাবের সভাপতি জাহিদুর রহমান উজ্জল ও সাধারন সম্পাদক এ.কে.এম জুলফিকার আলী বাবলু প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মির্জা হুমায়ুন কবির( যুগান্তর),প্রেসক্লাবের সিনিয়র সদস্য এ.কে আজাদ (আমাদের সময়), সহ সভাপতি হুমায়ুন কবির বক্কর (যায়যায়দিন), সাংগঠনিক সম্পাদক খাঁজা মোজাম্মেল হক খুকন (সমকাল) প্রচার সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ্ (আজকালের খবর), অর্থ সম্পাদক সামিউল ইসলাম শামিম, আল আমিন হোসাইন (মানবজমিন), খাদেমুল ইসলাম ( প্রতিদিনের সংবাদ) উপস্থিত ছিলেন।