আগৈলঝাড়ায় পুলিশের অভিযানে মাদক মামলার আসামী গ্রেফতার

। শফিকুল ইসলাম | ০৯:৩১ মিঃ, ডিসেম্বর ২৮, ২০১৯



 বরিশালের আগৈলঝাড়ায় পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের দক্ষিণ শিহিপাশা গ্রামের জাহাঙ্গীর মীরের ছেলে জহিরুল ইসলাম কালু মীরকে গোপন সংবাদের ভিত্তিতে নিজ এলাকা থেকে শুক্রবার রাতে পুলিশ গ্রেফতার করে। তার বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় একটি মাদক মামলা রয়েছে, যার নং-৮(১৫-১২-২০১৯)। গ্রেফতারকৃতকে শনিবার দুপুরে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।