মাদারগঞ্জে আন্তজার্তিক অভিবাসী দিবস উদযাপিত
মোহাম্মদ আলী জিন্নাহ মাদারগঞ্জ থেকে | ০৯:১৮ মিঃ, ডিসেম্বর ১৮, ২০১৯
জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত আন্তজার্তিক অভিবাসী দিবস উদযাপন করা হয়েছে। বুধবার দুপুরে আন্তজার্তিক অভিবাসী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়কে প্রদক্ষীণ করা হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ওবায়দুর রহমান বেলাল।বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান সমসাদ আরা রেবা।মোজাম্মেল মমতাজ কারিগরী কলেজের সহকারী অধ্যাপক শফিউল আলম। মির্জা রওশন আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান রায়হান রহমতুল্যাহ রিমু। সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা পারভিন মুন্নী প্রমূখ।