শুধীজনের সাথে অটো বাইক সমিতির মতবিনিময় সভা
এস এম রুবেল ব্যুরো | ০৬:৪৪ মিঃ, ডিসেম্বর ৮, ২০১৯
শুধীজনের সাথে অটো বাইক সমিতির মতবিনিময় সভা এস এম রুবেল ব্যুরো চীফ ও স্টাফ রিপোর্টার মানুষের (যাত্রী) সেবাই আমাদের মূল লক্ষ্য”এ প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জের শুধীজনের সাথে,, বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটি'র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ০৮ই ডিসেম্বর ২০১৯ইং রোববার সকাল ১০ঃ৩০ এর সময় শান্তিমোড় হোটেল আল নাহিদে (চাংপাই চাইনিজ রেষ্টুরেন্ট) এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা কর্তৃক অটো বাইক নং ১ ও নং ২ বিভক্ত করণে, সপ্তাহে তিনদিনের বেশী অটোবাইক শহরে চালানো নিষিদ্ধের সিদ্ধান্তের প্রতিবাদে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটির, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ শাহজাহান আলী। সভায় বক্তব্য রাখেন, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাসিনুর রহমান, পৌরসভার ১৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ মুকুল আলী, অধ্যাপক মনিরুল ইসলাম, যুবদলের জেলা সভাপতি তবিউল ইসলাম তারিফ, আজিজুর রহমান ফিরোজ, ওহেদুল ইসলাম, রুহুল আমিন, মোঃ সিরাজুল ইসলাম, সালেহ উদ্দীন, অটোবাইক সমিতির সাবেক সভাপতি শামিম উদ্দীন, প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন প্রমুখ। সভাপতি শাহজাহান আলীর স্বাগত বক্তব্যের মাধ্যমে বক্তব্যের আরম্ভ করা অনুষ্ঠিত মতবিনীময় সভায় আরও উপস্থিত ছিলেন, সমিতির সহ-সভাপতি ভুট্টু, সোহেল রানা, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, অর্থ সম্পাদক সোহেল রানা, সড়ক বিভাগ সম্পাদক আবুল হাসেন, দপ্তর সম্পাদক মালেক, মেসের আলী, সিরাজুল ইসলামসহ আরও অনেকে। বক্তারা তাদের বক্তব্যে বলেন, ’সপ্তাহে তিনদিনের বেশী শহরে অটোবাইক চালানো যাবেনা’ এমন সিদ্ধান্তে জেলায় বেকারের সংখ্যা বৃদ্ধি পাবে। অটোচালকরা তিনদিন অটো বাইক চালিয়ে বাকি ৪দিন বেকার বসে থাকলে তাদের সংসার কিভাবে চলবে? এর সুষ্ঠ সমাধান না দিতে পারলে এমন হটকারী সিদ্ধান্ত থেকে সরে আসতে পৌরসভার প্রতি আহ্বান জানান বক্তারা। মতবিনিময় সভার সভাপতি শাহজাহান আলী বলেন, পৌর মেয়র নজরুল ইসলামের সাথে সাক্ষাত করে এ সিদ্ধান্ত হতে সরে এসে আলোচনা সাপেক্ষে জেলা শহরকে যানজটমুক্ত করার উদ্যোগ নিতে বলা হয়েছে। কিন্তু মেয়র তার সিদ্ধান্তে অটল বলে অটোবাইক সমিতির নেতৃবৃন্দগণ নারাজ বলে এই মত বিনীময়ের আয়োজন করা হয়। বাধ্য হয়ে আন্দোলনে যাবার আগে আপনাদের সাথে মতবিনিময় সভা করছি। তিনি বলেন, আমরা চাই জেলা শহর আরও সুন্দর হোক, যানজটমুক্ত হোক। আমরা প্রশাসনকে সহায়তা করতে চাই। আমাদের বেশকিছু প্রস্তাবনা আছে। যা বাস্তবায়ন করা হলে শহরে কোন যানজট থাকবেনা। তিনি সপ্তাহে তিনদিন অটোবাইক চালাতে পারবে, পৌরসভার এমন সিদ্ধান্তের বিরোধিতা করে বলেন, এই সিদ্ধান্ত থেকে পৌরসভা যদি ফিরে না আসে তবে আলোচনা সাপেক্ষে অটো বাইক শ্রমিকদের বাঁচাতে বৃহত্তর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবেন।