মাদারগঞ্জের রায়হান রনি সিঙ্গাপুর মহানগর শাখা ছাত্রলীগের সভাপতি ও সুজেল সহ সভাপতি নির্বাচিত।
মোহাম্মদ আলী জিন্নাহ্ মাদারগঞ্জ- | ১২:২৮ মিঃ, নভেম্বর ২৭, ২০১৯
বাংলাদেশ ছাত্রলীগ সিঙ্গাপুর মহানগর (সেরাঙ্গল) শাখার সভাপতি নির্বাচিত হলেন জামালপুর জেলার মাদারগঞ্জের কৃতি সন্তান রায়হান রনি। সে বাংলাদেশ ছাত্রলীগ সিঙ্গাপুর শাখার সদ্য সাবেক সদস্য, মাদারগঞ্জ এ. এইচ. জেড সরকারি কলেজ ছাত্রলীগের আহবায়ক কমিটির ১ম যুগ্ম আহবায়ক,৪ নং বালিজুড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক, অত্র ইউনিয়নের ১ নং ওয়ার্ড ছাত্রলীগের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়কের দায়িক্ত পালন করেছেন অত্যন্ত দক্ষতার সাথে। রায়হান রনি বালিজুড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ড চর বওলা গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তার বাবার নাম আব্দুল খালেক ও মাতার নাম এলেজা বেগম। সিঙ্গাপুর ছাত্রলীগের সভাপতি সোহাগ মাহমুদ এবং সাধারণ সম্পাদক জেপি তালাশ সহ সংগঠনের সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে রোববার মোস্তফা প্লাজায় হেন্ডি রেষ্টুরেন্টে এক আলোচনা অনুষ্ঠানের মধ্যমে এই কমিটির অনুমোদন ও হস্তান্তর করা হয়।সংগঠনের সভাপতি রায়হান রনি এবং সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম নতুন দায়িত্ব পেয়ে সংগঠনের নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং বঙ্গবন্ধুর আর্দশ নিয়ে সিঙ্গাপুর ছাত্রলীগের পাশে থেকে কাজ করার আশা প্রকাশ করে তারা কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দের কাছে সর্বাত্বক সহযোগিতা কামনা করেন। সিঙ্গাপুর মহানগর শাখার সহ সভাপতি নির্বাচিত হয়েছেন মাদারগঞ্জের কৃতি সন্তান মোঃ সাজিদুল ইসলাম সুজেল। সে বাংলাদেশ ছাত্রলীগ ১ নং চরপাকেরদহ ইউনিয়ন শাখার সাবেক সহ সভাপতি, ৮ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ও চরপাকেরদহ একুশ উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতির দায়িক্ত পালন করেন অত্যন্ত দক্ষতার সাথে। অত্র ইউনিয়নের চরপাকেরদহ গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন।তার বাবার নাম মোজা প্রামাণিক ও মায়ের নাম মাজেদা বেগম। বাংলাদেশ ছাত্রলীগ সিঙ্গাপুর মহানগর ( সেরাঙ্গন) শাখার রায়হান রনি কে সভাপতি,মোঃ সাজিদুল ইসলাম সুজেল কে সহ সভাপতি এবং মিরাজুল ইসলাম কে সাধারন সম্পাদক নির্বাচিত করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জামালপুর ৩ মেলান্দহ - মাদারগঞ্জ থেকে ৬ ষ্ট বারের মত নির্বাচিত জাতীয় সংসদ সদস্য শিক্ষাবন্ধু আলহাজ্ব মির্জা আজম এমপি,বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক,সিঙ্গাপুর ছাত্রলীগের সভাপতি সোহাগ মুহাম্মদ ও সাধারন সম্পাদক জেপি তালাশসহ সকল নেতৃবৃন্দদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সিঙ্গাপুর মহানগর শাখার নব নির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদকসহ নেতৃবৃন্দ দায়িক্ত পালনে সকলের সহযোগীতা কামনা করেছেন।