রামু উপজেলার উলামা মাশায়েখগনের সাথে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাংবাদিক নুরুল ইসলাম সেলিম | ১১:২৪ মিঃ, অক্টোবর ২৫, ২০১৯
রামু উপজেলা উলামা মাশায়েখগনের সাথে উপজেলা প্রশাসন কর্তৃক ২৫ শে অক্টোবর সকাল ১১ টায় রামু উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্টিত হয় ।সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল,বিশেষ অতিথি বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন. মহিলা ভাইস আফসানা জেসমিন পপি. সহকারী কমিশনার( ভুমি ),রামু বাইপাস কেন্দ্রীয় মাদ্রাসার খতিব হাফেজ আব্দুল হক,রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার মোহতামিম মৌলনা মোহসেন শরিফ, চাকমারকুল মাদ্রাসার মোহাদ্দেস মুফতী কামাল হোসেন, মাজহারুল মাদ্রাসার মুহতামিম মৌলনা হারুন. মৌলনা শাহেদুশ করিম, রামু ইসলামী ফাউন্ডেশনের ইনচার্জ সাইফুদ্দিন খালেদ,রামু থানার ওসি আবুল খায়ের প্রমুখ ।