সাংবাদিক মেরে ক্ষমতা দেখালেন মাগুরা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সালাউদ্দিন
নিজস্ব প্রতিনিধি। | ০৭:৫৫ মিঃ, অক্টোবর ২৪, ২০১৯
সাংবাদিক মেরে ক্ষমতা দেখালেন মাগুরা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সালাউদ্দিন: গত ২৩ শে অক্টোবর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মাগুরা ভায়না মোড় এলাকার হাজী সাহেব রোডে দৈনিক মুক্ত খবর মাগুরা জেলা প্রতিনিধি মোহাম্মদ ইউনুস আলী, বৃষ্টির কারণে চায়ের দোকানে আটকা পড়ে ন। এমন সময় মাগুরা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ সালাউদ্দিন একটি গাড়িতে করে এসে উক্ত চায়ের দোকানে প্রবেশ করেন, এবং বিনা কারণে ইউনুস আলী কে লাথি মারেন। উপস্থিত আরো কিছু লোকজনকে বিএনপি জামাত বলে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে জানা যায়, উনি নিজের ক্ষমতা দেখানোর জন্যই ইচ্ছাকৃতভাবে এই কাজটি করেছেন, মানুষ যেন তার ভয়ে তটস্থ থাকে। এ নিয়ে উপস্থিত লোকজনের মাঝে ব্যাপক শঙ্কা তৈরি হয়, মানুষের মাঝে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে সালাউদ্দিন এর মতো নেতাদের দিয়ে জননেত্রী শেখ হাসিনার সোনার বাংলা গড়া কি সম্ভব? অবিলম্বে এই সালাউদ্দিন এর মতো নেতাদের দল থেকে বহিষ্কার না করলে জনপ্রিয় দল আওয়ামী লীগের জনপ্রিয়তা দিন দিন হ্রাস পাবে। খোঁজ নিয়ে আরো জানা যায় সন্ত্রাসী সালাউদ্দিন এখন প্রায় ই মানুষকে মারধর করছেন ও ভয়-ভীতি প্রদর্শন করছেন।