তালতলীতে দুইটি বিদ্যালয়ে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

মোঃ বেলাল আহমেদ বরগুনা প্রতিনিধি | ১১:৪৪ মিঃ, অক্টোবর ১৫, ২০১৯



বরগুনার তালতলী থানা পুলিশের উদ্দোগে ছোটবগী মাধ্যমিক বিদ্যালয় ও ছোটবগী কমডেকা মাধ্যমিক বিদ্যালয় স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সকালে ছোটবগী মাধ্যমিক বিদ্যালয় স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা এবং বেলা দুপুরে ছোটবগী কমডেকা মাধ্যমিক বিদ্যালয় স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

উক্ত স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথি ছিলেন তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব শেখ শাহিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ছোটবগী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ইদ্রিস রহমান ,সহকারী শিক্ষক মোঃ হুমায়ুন কবির ও মোঃআব্দুল মাজেদ মাস্টার।

অন্যদিকে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভায় কমডেকা বালিকা বিদ্যালয়ে প্রধান অতিথি উপস্তিত ছিলেন তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ শাহিনুর রহমান। এবং আরো উপস্তিত ছিলেন,মোঃআঃ রাজ্জাক মাস্টার, ও মাসুম মাস্টার।প্রমুখ।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ শাহিনুর রহমান বলেন, মাদক,বাল্যবিবাহ,সন্ত্রাস,জঙ্গীবাদ,যৌতুক ও ইভটিজিংসহ সকল অপরাধ নিমূলের জন্য সকলকে এগিয়ে আসতে হবে। তাই এ সকল কর্মকান্ড, নির্মূলে সবার আগে এগিয়ে আসতে হবে শিক্ষার্থীদের। জনসচেতনাই পারে এ সকল কর্মকান্ড নির্মূল করতে। তিনি আরো বলেন এসব হল জঘন্যতম কাছ থেকে দূরে সরে থেকে তোমরা সুন্দর ভাবে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হবে এবং ভালো চাকরি বাকরি করে এদেশের সেবায় নিয়োজিত হবে ভালো লেখাপড়া করলে সব বিষয় তোমাদের সহযোগিতা করব।