মাদারগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা সদস্য হামিদ ফকিরের মৃত্যুতে মির্জা আজম এর শোক।
মোহাম্মদ আলী জিন্নাহ জামালপুর-মাদারগঞ্জ থেকে | ১১:৩৮ মিঃ, অক্টোবর ৮, ২০১৯
বাংলাদেশ আওয়ামীলীগ মাদারগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য ও তেঘরিয়া সাহেদ আলী স্কুল এন্ড কলেজের সাবেক সভাপতি আলহাজ্ব আঃ হামিদ ফকির মঙ্গলবার সকাল ৯ টায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিন।মঙ্গলবার সকাল ৯ ঘটিকায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। আলহাজ্ব আঃ হামিদ ফকির এর জানাজা নামাজ মঙ্গলবার বাদ মাগরিব তেঘরিয়া ঈদগাঁহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। তিনি স্ত্রী ও ৫ ছেলে, ৩ মেয়ে, মেয়ে জামাই,নাতি নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ১ নং মাদারগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা সদস্য হামিদ ফকিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপি। জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক আহমেদ চৌধুরী। মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওবায়দুর রহমান বেলাল ও পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির এবং ১ নং চরপাকেরদহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মঞ্জুরুল করিম ও সাধারন সম্পাদক শেখ নজরুল ইসলামসহ আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ।