"বরিশালের আগৈলঝাড়ায় বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা সহ গ্রেফতার-৪"

বি এম মনির হোসেন স্টাফ রিপোর্টার :- | ০২:৩৭ মিঃ, অক্টোবর ৮, ২০১৯



বরিশালের আগৈলঝাড়া থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। গোপন ভিত্তিতে র‌্যাব-৮ এর একটি বিশেষ দল আগৈলঝাড়া থানাধীন উত্তর বার পাইকা নিহার মন্ডলের মুরগীর খামারের বিশ্রাম কক্ষের অভিযান চালিয়ে ২৩২ পিস ইয়াবা ট্যাবলেট ও ১.২৫৫ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় মাদক জাতীয় দ্রব্য ক্রয়/বিক্রয় সাথে জড়িত থাকার অভিযোগে মোঃ মানিক হাওলাদার(৩২), পিতা- আজিজুল হাওলাদার, সাং- বালুর চর, থানা- কেরানীগঞ্জ, জেলা-ঢাকা, (২) বিকাশ মন্ডল(২৭) পিতা-নগেন্দ্র মন্ডল, সাং-উত্তর বার পাইকা, থানা আগৈলঝাড়া, জেলা-বরিশাল, (৩) নয়ন হালদার(২২), পিতা-চৈতন্য হালদার, সাং-কাঠিরা, থানা-আগৈলঝাড়া, জেলা-বরিশাল, (৪) রঞ্জন রায়(২২), পিতা-রবীন্দ্র রায়, সাং-দক্ষিণ সাঁতলা, থানা- উজিরপুর, জেলা-বরিশাল গ্রেফতার করে । পরে র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ অলিউর রহমান বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন এস আই নাসির উদ্দিন আজ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণকরেন।