আজকের বসুন্ধরা পত্রিকা চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি এস এম রুবেলের ওপরে সন্ত্রাসীদের হামলা
নিজস্ব প্রতিনিধি। | ১১:০৩ মিঃ, অক্টোবর ৭, ২০১৯
আজকের বসুন্ধরা পত্রিকা চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি এস এম রুবেলের ওপরে সন্ত্রাসীদের হামলা নিজস্ব প্রতিবেদক: জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ও জনতার টিভি স্টাফ রিপোর্টার রুবেলের ওপর সন্ত্রাসীদের হামলা। আজ রাত আনুমানিক সাড়ে দশটার দিকে দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার জেলা প্রতিনিধি এস এম রুবেল সংবাদ সংগ্রহের কাজে চাঁপাইনবাবগঞ্জ সদরের দিকে যাচ্ছিল। এসময় একটি চায়ের দোকান থেকে সন্ত্রাসী খাইরুল, মিজান, আলামিন ও অজ্ঞাত আরও 7-8 জন। দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকা জেলা প্রতিনিধি রুবেলের গতিরোধ করে। এবং তাকে কোন কিছু না বলেই কিল ঘুষি মারতে থাকে। রুবেলের সাথে রুবেলের সহকর্মী বাইক থেকে পড়ে যাই। তার পরে অজ্ঞতার এসে তাদেরকে বেধড়ক মারপিট করতে থাকে পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে। সন্ত্রাসী খায়রুল, মিজান, আলামিন তার দলবল নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আগামী ২৪ ঘন্টার ভিতরে যদি আসামিদেরকে না ধরা হয়। তাহলে কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও জনতার টিভির চেয়ারম্যান এম এস চৌধুরী।