রাজারহাটে তিস্তা নদীতে নৌকা ডুবির মর্মান্তিক ঘটনায় নিখোঁজদের উদ্ধারে সহযোগিতা প্রশাসনের
রুহুল আমিন রুকু কুড়িগ্রাম জেলাঃ | ০৬:০১ মিঃ, অক্টোবর ৬, ২০১৯
রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বুড়িরহাটে তিস্তা নদীতে একটি নৌকা ডুবে গেছে এলাকাবাসী উদ্ধার করছে
প্রশাসনের সহযোগিতা কামনা করছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধারের কাজ করছে।
জানা গেছে, কুড়িগ্রামের রাজারহাটে ৬ অক্টোবর রবিবার সকাল ১১ টায় তিস্তা নদীতে নৌকাটিতে ৩৫ থেকে ৪০ জন লোক ছিল। এর মধ্য থেকে ১২ থেকে ১৫ জন সাঁতরে তীরে উঠতে পেরেছে, বাকিদের পরে উদ্ধার করা হয়েছে , চার-পাঁচজন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে এবং নৌকাটির খোঁজ পাওয়া যায়নি এখনো। ডুবুরিরা কাজ করছে।
উপজেলা নির্বাহী অফিসার মুহ. রাশেদুল হক প্রধান, ঘড়িয়ালডাঙ্গা ইউপি চেয়ারম্যান ও ওসি তদন্ত নজরুল ইসলাম ঘটনাস্থলে রয়েছেন।
ঘটনাস্হল পরিদর্শনে - ডিসি, এসপি, উপজেলা চেয়ারম্যান, ইউএনও, ওসিসহ স্হানীয় জনপ্রতিনিধিগণ সহযোগিতা অব্যাহত রয়েছে।