বাংলাদেশ পরিবার কল্যাণ সহকারী সমিতি নড়াইল সদর শাখা কমিটি গঠন

মো: আকাশ মিয়াজী | ১১:৩৫ মিঃ, অক্টোবর ৪, ২০১৯



বাংলাদেশ পরিবার কল্যাণ সহকারী সমিতি" নড়াইল সদর শাখার ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি মনোনিত হয়েছেন সেলিনা পারভিন- সিনিয়র সহ- সভাপতি মমতাজ খানম,সাধারণ সম্পাদক রুমানা ইসলাম।

           আজ নড়াইল প্রেসক্লাবে নড়াইল পৌর মহিলা আওয়ামীলীগ ও সাংবাদিক গুলশান আরার সভাপতিত্বে মমতাজ খানমের সার্বিক পরিচালনায় ্আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ পরিবার কল্যান সহাকারী সমিতি কেন্দ্রীয় নির্বাহি কমিটির মহাসচিব রাজিয়া খাতুন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত মহাসচিব আসমা আক্তার ও সহ-সাংগঠনিক সম্পাদক জেবুন্নেছা। উপস্থিত সকলের প্রস্তাব ও সমর্থনে আগামী ৩ বছরের জন্য এই কমিটি গঠনা করা হয়। উক্ত কমিটির নব নির্বাচিত সভাপতি সেলিনা পারভীন ও রুমানা ইসলাম সকল সদস্যদের কল্যাণে কাজ করার অঙ্গিকার বদ্ধ বলে জানান।