প্রতিপক্ষের হামলায় মসজিদের গেইট ও দেয়াল ভাঙচুর

এম এ রহমান জীনব কানাইঘাট প্রতিনিধিঃ | ০৫:১৮ মিঃ, অক্টোবর ৪, ২০১৯



 সিলেটের কানাইঘাট উপজেলার ১ নং ইউ/পির মুলাগুলে এই রকম অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে জানা গেছে। জানা যায় ৪ অক্টোবর শুক্রবার সকাল ১১ টার দিকে মসজিদের গেইট ও বাওয়ান্ডারির দেয়ালের কাজ চলাকালীন অবস্থায়, কান্দলা গ্রামের মৃত খলিলুর রহমানের পুত্র মুসলিম উদ্দিন মিলন সহ একই গ্রামের রকিব আলীর পুত্র আব্দুল মতিন ও নজিব আলীর পুত্র আব্দুস সালাম গংরা ৫/৭ জনের একটি দল সঙ্ঘবদ্ধ হয়ে কোন অভিযোগ ছাড়াই অতর্কিত হামলা চালায়, এতে মসজিদের প্রায় ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন মসজিদ পরিচালনা কমিটি। পরে স্থানীয়দের প্রতিবাদে পাল্টা-ধাওয়ায় ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। মসজিদের মোতাওয়াল্লী কোনাপাড়া গ্রামের মৃত আহমান আলীর পুত্র নুর উদ্দিন মড়া মিয়ার সাথে আলাপকালে জানা যায় ধর্মপ্রান এই গ্রামে, মসজিদটি স্থাপিত হয়েছিলো ১৯৪০ সালের প্রথম দিকে যার তফশীল, মৌজা কান্দলা, জে এল নং ২২৫ জায়গার পরিমাণ ৪৯ শতক, দাগ নং ২৪৭ মসজিদ পরিচালনা কমিটির সাথে আলাপকালে কমিটির নেতৃবৃন্দরা বলেন সম্পূর্ণ ভিত্তিহীন ভাবে আমাদের মসজিদের এই ক্ষয় ক্ষতি করেছে এই দুর্বৃত্তরা, এই জমিটুকু কোনাপাড়া মসজিদের নামে রেকর্ড রয়েছে এবং দীর্ঘদিন থেকে আমরা এই মসজিদ পরিচালনা করে আসছি এইরকম কোন অভিযোগ আমরা কোনদিনই শুনি নাই, তাই আমরা ধর্মপ্রাণ মুসলমান হিসাবে এই সন্ত্রাসী হামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এবং প্রতিপক্ষের মুসলিম উদ্দিন মিলনের সাথে আলাপকালে মুসলিম উদ্দিন মিলন বলেন আমরা মৌরসী সুত্রে এই জায়গার মালিক হই এবং বেশ কয়েকবার এই জায়গা নিয়ে স্থানীয় সালিস বৈঠক বসেছে, সালিশ বৈঠকের সিদ্ধান্তকে অমান্য করে মসজিদ কর্তৃপক্ষ গেইট ও বাওয়ান্ডারীর দেয়াল নির্মাণ করতে চেয়েছিল, তাই আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে মসজিদের দেওয়াল ও গেইট ভাঙচুর করেছি। এবং প্রয়োজনে ওই জায়গার মালিকানা সংক্রান্ত বৈধ কাগজপত্র আমাদের কাছে রয়েছে তাই যেকোনো মুহূর্তে বৈধ কাগজপত্র আমরা দেখাতে বাধ্য।