"শ্বারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক প্রস্তুতিমূলক সভা
বি এম মনির হোসেন স্টাফ রিপোর্টার | ০৮:৫৯ মিঃ, অক্টোবর ২, ২০১৯
আগৈলঝাড়ায় ১শত ৫৪টি মন্দিরে ২৩ লাখ টাকার অনুদান প্রদানকারেন। বরিশালের আগৈলঝাড়ায় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রশাসনের উদ্যেগে প্রস্তুতিমুলক সভা ও পূজা মন্ডপে অনুদান প্রদান করা হয়েছে। সরকারী বরাদ্দ ও স্থানীয় এমপি আবুল হাসানাত আবদুল্লাহ’র নিজস্ব তহবিল থেকে প্রতি মন্দিরে ১৫হাজার টাকা করে ২৩লাখ ১০হাজার টাকা বিতরন করা হয়েছে। বুধবার সকালে শহীদ সুকান্ত আবদুল্লাহ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে উপজেলা পূজা উদযাপন পরিষদ ও ১শত ৫৪ পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদকের সাথে প্রস্তুতিমুলক সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। সভায় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত,সভায় আরো উপস্তিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার,উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক ও আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক বাকাল ইউনিয়ন চেয়ারম্যান বিপুল দাস,রাজিহার ইউনিয়ন চেয়ারম্যান ইলিয়াস তালুকদার,উপজেলা যুবলিগ সভাপতি সাইদুল সরদার,সাধারন সম্পাদ অনিমেষ মন্ডল, গৈলা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শফিকুল হোসেন টিটু,ছাত্রলীগ সাধারন সম্পাদক জাকির হোসেন পাইক সহ আওয়ামী লীগ এর নেত্রীবৃন্দ বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দরা পরে প্রতি মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকের কাছে অনুদানের চেক বিতরন করা হয়।