পোল্যান্ডে বঙ্গবন্ধু ও বিশ্ববন্ধু শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত : প্রবাসীদের প্রধান মন্ত্রীর পাশে থাকার অঙ্গীকার

নিজস্ব প্রতিনিধি। | ০৮:৪৬ মিঃ, অক্টোবর ২, ২০১৯



পোল্যান্ডে বঙ্গবন্ধু ও বিশ্ববন্ধু শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত : প্রবাসীদের প্রধান মন্ত্রীর পাশে থাকার অঙ্গীকার

তরুণ ব্যবসায়ী মোঃ মাসুদুর রহমান তুহিনের উদ্যোগে পোল্যান্ডে বঙ্গবন্ধু ও বিশ্ববন্ধু শীর্ষক আলোচনা সভা গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭.০০ ঘটিকায় রাজধানী ওয়ারশ হল রুমে অনুষ্ঠিত হয়। সভায় পোল্যান্ডের বিশিষ্ট চিকিৎসক ডা মোঃ খলিলুল কাইয়ুমের সভাপতিত্বে প্রধান অতিথি পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মাহ্ফুজুর রহমান ও দূতাবাসের পক্ষ থেকে দূতাবাসের প্রথম সচিব ও দুতলায় প্রধান অনির্বান নিয়োগী উপস্থিত হয়ে বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ওয়ারশ সিটি কর্পোরেশনের নির্বাচিত প্রথম কোনো বিদেশি ডিস্ট্রিক্ট কাউন্সিলর মাহবুব সিদ্দিকী,ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য রাখেন তীসু মজুমদার ,লুৎফর রহমান ,শাহরিয়ার শাকু ,সুমন ,জাহিদ খান ও সেতু। বঙ্গবন্ধুর উপর চমৎকার ভিডিও উপস্থাপন করা হয়।অনুষ্ঠানে বক্তারা মাননীয় প্রধান মন্ত্রীর জাতিসংঘ সফর ২০১৯ চলাকালে ভেকসিন হিরোস সহ বিভিন্ন পদকে ভূষিত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও কেক কেটে ৭৩ তম শুভ জন্মদিন উদযাপন করা হয় এবং প্রধান মন্ত্রীর চলমান দুর্নীতি ,মাদক বিরোধী অভিযান ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষে যে কোনো পরিস্থিতে পোল্যান্ড প্রবাসীদের প্রধান মন্ত্রীর পাশে থাকার অঙ্গীকার লিখিত পত্র পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব অনির্বান নিয়োগীর হাতে তুলে দেন অনুষ্ঠান সভাপতি ডাঃ মোঃ খলিলুল কাইয়ুম ,ওয়ারশ সিটি কাউন্সিলর মাহবুব সিদ্দিকী ও অনুষ্ঠান ব্যবস্থাপক মাসুদুর রহমান তুহিন।অনুষ্ঠানের স্পনসর করছেন বেপারী ফুড ও মিডিয়া পার্টনার হিসাবে ছিলেন নবধারা নিউজ ২৪.কম।

আশা টিভি