মাদারগঞ্জে মৌমাছির কামড়ে শ্রমিকের মৃত্যু, আহত ১১
মোহাম্মদ আলী জিন্নাহ মাদারগঞ্জ থেকে | ০৮:৫১ মিঃ, অক্টোবর ১, ২০১৯
মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের হেমড়াবাড়ী এলাকার আনার উদ্দিন মন্ডলের ছেলে রাজমিস্ত্রি মোসলেম উদ্দিন জদু (৩২) মৌমাছির কামড়ে মৃত্যুবরণ করে। স্থানীয় সূত্রে জানা গেছে রাজমিস্ত্রি জদু ও তার পিতা আনার উদ্দিন মন্ডল সহ ভ্যান গাড়ি দিয়ে কাজে যাওয়ার পথে ঐ সময়ে হঠাৎ ঝোপঝাড় থেকে পাল ধরে আসা মৌমাছি আক্রমণ করে তৎখনাৎ রাজমিস্ত্রি জদু মিয়া মারা যায়। এবং নিহত জদুর পিতা আনার উদ্দিন মন্ডল ও ভ্যান চালক আফছারসহ যারা উদ্ধারে এগিয়ে এসেছিলেন তারাসহ অন্তত ১০/১১ জন আহত হয়। আহতরা জামালপুর জেনারেল হাসপাতাল ও মাদারগঞ্জ উপজেলা হাসপাতালসহ বিভিন্ন স্থান থেকে চিকিৎসা নিচ্ছেন। উল্লেখ্য যে বিগত দিনে ঐ ইউনিয়নের সোহরাব নামে এক ব্যাক্তি মৌমাছির কামড়ে মারা যায়।