জামালপুরের মেলান্দহে ইয়াবা সম্রাট আল আমিনসহ আটক ৩

মোহাম্মদ আলী জিন্নাহ মাদারগঞ্জ থেকে | ০৭:২৯ মিঃ, অক্টোবর ১, ২০১৯



 জামালপুর জেলার মেলান্দহ থানা পুলিশ গতকাল সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে ইয়াবা সম্রাট আল আমিনসহ ৩ জন কে আটক করে এবং সাথে থাকা ১৫০ পিস ইয়াবা উদ্ধার করে। মেলান্দহ থানার চৌকস ওসি (তদন্ত) আব্দুল মজিদ এর নেতৃত্বে একটি টিম সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলার মালঞ্চ এলাকা থেকে ইয়াবা সম্রাট আল আমিন (৩৭), রাসেল (৩৫) ও নিরব ( ৪০) কে ১৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। ইয়াবা সম্রাট আল আমিন উপজেলার চর পাড়া এলাকার বাসিন্দা,রাসেল মাহমুদপুর ইউনিয়নের কাজাইকাটা এলাকার বাসিন্দা। নিরব ইসলামপুর উপজেলার ডিগ্রীর চর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। এ ব্যাপারে মেলান্দহ থানার চৌকস অফিসার ওসি ( তদন্ত ) আব্দুল মজিদ জানান গোপন সংবাদে অভিযান চালিয়ে মালঞ্চ এলাকা থেকে ইয়াবা সম্রাট আল আমিনসহ ৩ জন কে আটক করি এবং তাদের সাথে থাকা ১৫০ পিস ইয়াবা উদ্ধার করি। ঐ সময় ২ জন মাদক কারবারি পালিয়ে যায়। মঙ্গলবার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়। তাদের কে কোর্টে পাঠানো হয়েছে।