বালিয়াকান্দি থেকে ১৮০ পিচ ইয়াবা সহ ১ মাদক ব্যবসায়ী আটক
রাজবাড়ী প্রতিনিধি:: রাশেদ খান মিলন | ০৯:১২ মিঃ, সেপ্টেম্বর ৩০, ২০১৯
মাননীয় পুলিশ সুপার, রাজবাড়ী মহোদয়ের নির্দেশনায় এসআই/ জাহাঙ্গীর মাতুব্বর সঙ্গীয় ফোর্সসহ চেকপোস্ট পরিচালনা করা কালিন ইং ২৯/০৯/২০১৯)খ্রিঃ ১৫:০৫ ঘটিকার সময় রাজবাড়ীর বালিয়াকান্দি থানাধীন বহরপুর বাজারে ছাত্তার শেখ এর বাড়ির সামনে পাকা রাস্তার উপর হতে কুষ্টিয়া থেকে ১৮০ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী ফয়সাল মন্ডল(২২), কে গ্রেফতার করা হয় । পিং- আমদ আলী মন্ডল, সাং- বহরপুর (দড়িপাড়া), থানা- বালিয়াকান্দি, জেলা- রাজবাড়ী গ্রেফতার করেন। আসামীর বিরুদ্ধে রাজবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে