রাজবাড়ী থেকে ১৫০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল সহ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি....রাশেদ খান মিলন | ০৯:০৭ মিঃ, সেপ্টেম্বর ৩০, ২০১৯



রাজবাড়ী থেকে ১৫০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল সহ মাদক ৪ ব্যবসায়ী গ্রেফতার । রাজবাড়ী প্রতিনিধি....রাশেদ খান মিলন মাননীয় পুলিশ সুপার, রাজবাড়ী মহোদয়ের নির্দেশনায় ওসি ডিবি, রাজবাড়ীর জনাব মোঃ ওমর শরীফ ও ইন্সপেক্টর মোঃ জিয়ারুল ইসলাম দ্বয়ের নেতৃত্বে সঙ্গীয় অন্যান্য অফিসার ফোর্সের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করে অদ্য ইং ৩০/০৯/২০১৯ খ্রিঃ (১৫:৩০ হতে ১৭:০০) ঘটিকা সময় রাজবাড়ীর থানাধীন বাগমারার সাগর এগ্রো ফুড ফ্যাক্টরির সামনে পাকা রাস্তার উপর থেকে ১৫০(একশত পঞ্চাশ) বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল সহ ৪ মাদক ব্যবসায়ী কে আটক করেছে রাজবাড়ী ডিবি পুলিশ ১। মোঃ অহিদুজ্জামান রুবেল(২৫), পিং- মোঃ বাবুল মিয়া ২। খোদেজা বেগম (৫০), পিং- মৃত কালাচাঁদ মন্ডল, উভয় সাং- আন্দুলবাড়িয়া, থানা- জীবননগর, জেলা- চুয়াডাঙ্গাদ্বয়কে ৫০০(পাঁচশত) গ্রাম গাঁজা সহ ৩। মোঃ দাউদ মিস্ত্রী (৩৫), পিং- ওয়াজ মিস্ত্রী, সাং- ভাদালিপাড়া, থানা- দৌলতপুর, জেলা- কুষ্টিয়া এবং ২৯০০(উনত্রিশ শত) ফাইল/পিচ চোরাচালানের মাধ্যমে আনিত ভারতীয় "Vitamin D3 Injection" সহ ৪। মোঃ রায়হান হোসেন রাব্বি(১৯), পিং- মোঃ সিরাজ মিয়া, সাং- কোলারহাট, থানা ও জেলা- রাজবাড়ী । আসামীদের সকলের বিরুদ্ধে রাজবাড়ী থানায় মাদক ও স্পেশাল পাওয়ার এ্যাক্টে ভিন্ন ভিন্ন মামলা দায়ের প্রক্রিয়াধীন।