কচুয়ার বারৈয়ারায় বেলায়েত হোসেনের খুনিদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন
উত্তর কচুয়া প্রতিনিধি | ০১:১৭ মিঃ, আগস্ট ২৭, ২০১৭.jpg)
চাঁদপুরের কচুয়া উপজেলা বারৈয়ারা গ্রামের অধিবাসী জমসেম মাষ্টারের পুত্র বেলায়েত হোসেন এর খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন পালিত। জানাযায় ১৫ /২/২০১৭ তারিখে বিকাল অনুমান ৪ ঘটিকার সময় নিজ কাজ শেষে বাড়ী ফেরার পথে সন্তাসী(১) সবুজ মিয়া (২১) পিতা শহীদ মিয়া (২) মো: মাহবুব হাসান (২৫) পিতা মো: আলী আক্কাছ মোল্লা (৩) বাবুল মিয়া(২৭) পিতা মুসলিম মিয়া,(৪) মো: কামাল হোসেন (২৩) পিতা মুনসুর আলী,( ৫) আ: রহিম (২৫) পিতা মো: তাহের সর্ব সাং বারৈয়ারা পো: বায়েক বাজার থানা জেলা চাঁদপুর গং রা বেলায় হোসেন কে পথ রোধ করে চাপাতি,হকিষ্ট্রিক ও বাঁশ লাঠি দিয়ে এলোপাথাড়ি ভাবে পিটায়। ২ নং বিবাদী মো: মাহবুব হাসান ধারালো চাঁপাতি দিয়ে বেলায়েত কে বেশি আগাত করে। বেলায়েত হোসেন মৃত্যু নিশ্চিত করে আসামী গন ঘটনা স্থল থেকে চলে যায়। এই ঘটনায় কচুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে যার নং ৩৯ । থানা পুলিশ ১ নং আসামী কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করে। ২ নং আসামী মো: মাহবুব হাসান সহ অন্য আসামী পালিয়ে যায়। পুলিশ এদের গ্রেফতার করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে-। এদিকে খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন করে এলাবাসী।