আগৈলঝাড়ায় শিক্ষার্থীদের যৌন হয়রানী করায় দুই বখাটেকে এক মাসের কারাদন্ড
বি এম মনির হোসেন স্টাফ রিপোটার:- | ০৬:৪৯ মিঃ, সেপ্টেম্বর ৩০, ২০১৯
বরিশালের আগৈলঝাড়ায় শিক্ষার্থীদের যৌন হয়রানী করায় দুই বখাটেকে এক মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের স্কুলে আসা-যাওয়ার পথে প্রায়ই যৌন হয়রানী করে আসছিল গৌরনদী উপজেলার নন্দনপট্রি গ্রামের হাবিবুর হাওলাদারের ছেলে হাফিজুল ও রফিক ফকিরের ছেলে রাজিব ফকির। সোমবার সকালে ছাত্রীদের যৌন হয়রানী করার সময় স্থানীয়রা তাদের আটক করে পুলিশকে সংবাদ দেয়। এসআই নাসির উদ্দিন ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পরে সোমবার দুপুরে এসআই নাসির উদ্দিন বখাটে দুইজনকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক বিপুল চন্দ্র দাসের আদালতে হাজির করা হলে তাদের এক মাসের কারাদন্ড দিয়েছেন আদালতের বিচারক। সোমবার বিকেলে তাদের দুইজনকে বরিশাল জেল হাজতে প্রেরন করা হয়েছে।