মাদারগঞ্জে শেখ নজরুলের বাবা আফসার আলীর মৃত্যুতে মির্জা আজম এর শোক

মোহাম্মদ আলী জিন্নাহ জামালপুর | ০৮:০৪ মিঃ, সেপ্টেম্বর ২৯, ২০১৯



মাদারগঞ্জ থেকে বাংলাদেশ আওয়ামীলীগ ১ নং চরপাকেরদহ ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক শেখ নজরুল ইসলামের বাবা আফসার আলী শেখ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। রোববার ময়মনসিংহ চরপাড়া মেডিকেল কলেজ হাসপাতালে বেলা ১১ টা ২০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মরহুম আফসার আলী শেখ এর জানাজা নামাজ রোববার বিকাল সাড়ে ৫ টায় ফাজিলপুর আহলে হাদিস ঈদগাঁহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। তিনি স্ত্রী ও ২ ছেলে, ২ মেয়ে, ২ মেয়ে জামাই,নাতি নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ১ নং চরপাকেরদহ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ নজরুল ইসলামের বাবা আফসার আলী শেখ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপি। জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক আহমেদ চৌধুরী। মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওবায়দুর রহমান বেলাল ও পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির সহ আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ।

Chat conversation end

Type a message...