বিরামপুর উপজেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে ঢেউটিনও চাল বিতরণ

আকরাম হোসেন বিরামপু থেকে । | ০৭:৪৯ মিঃ, সেপ্টেম্বর ২৯, ২০১৯



দিনাজপুরের বিরামপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে বরাদ্দ হত দরিদ্রদের গৃহ সংস্কারে ঢেউটিন এবং সরকারী ভাবে পূজা উদযাপনে মন্দিরে বরাদ্দকৃত চাল বিতরণ করা হয়েছে। আজ রবিবার বিকেল সাড়ে ৩ টায় উপজেলা অডিটরিয়ামে দিনাজপুর জেলার সংসদ সদস্য শিবলী সাদিক প্রতিটি মন্দিরের জন্য বরাদ্দ ৫ শত কেজি চাল ও তার নিজ তহবিল হতে নগদ অর্থ এবং হতদরিদ্র পরিবারের ব্যক্তি ও প্রতিষ্ঠান মালিকদের মাঝে ৫৬ ব্যান্ড ঢেউটিন বিতরণ করেন। এসময় সরকারের চলমান উন্নয়ন ও পূজার নিরাপত্তা বিধানে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য শিবলী সাদিক, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, নির্বাহী অফিসার তৌহিদুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল, ওসি মনিরুজ্জামান প্রমুখ। 


আকরাম হোসেন