কুড়িগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রুহুল আমিন রুকু(কুড়িগ্রাম)জেলাপ্রতিনিধিঃ | ১১:২৬ মিঃ, সেপ্টেম্বর ২৮, ২০১৯



 আওয়ামীলীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন উপলক্ষে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর ২০১৯ ইং শনিবার সকাল ৯ ঘটিকায় জেলা আওয়ামী লীগ দলিয় কার্যালয়ে। সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলীর সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় বীর মুক্তিযোদ্ধা আওয়ামীলীগের সিনিয়র নেতা ও দলীয় অঙ্গসংগঠন সহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।