রায়পুরে হাতুড়ে ডাক্তারের অপচিকিৎসা, জনগনের ক্ষোভ

শাহিন আলম রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ | ১০:০৯ মিঃ, সেপ্টেম্বর ২৮, ২০১৯



 লক্ষ্মীপুরের রায়পুরে হাতুড়ে ডাক্তারদের রমরমা ওষুধ ব্যবসা পার্শ্ব প্রতিক্রিয়ায় বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছেন সাধারণ মানুষেরা। উপজেলার চরাঞ্চলসহ বিভিন্ন গ্রামগঞ্জের হাটবাজারে হাতুড়ে ডাক্তারদের রমরমা ওষুধ ব্যবসা চলছে। অথচ এসব হাতুড়ে ডাক্তারের অপচিকিৎসা রোধে সংশ্লিষ্ট  বিভাগের সেদিকে কোন নজর নেই। উপজেলার, হায়দারগঞ্জ, খাসের হাট, মোল্লার হাট, বাবুর হাট, রাখালিয়া, বাসাবাড়ি, ভুঁইয়ার হাট, সদ্দার বাড়ি ষ্টেশন, বাংলাবাজার, মালিবাড়ি, কেরোয়া মোল্লার হাঁট, গাজীনগর বাজার, পৌরশহর, ভুঁইয়া রাস্তা, নতুন বাজার, জোড় পোল, নয়ার হাটসহ প্রত্যান্ত গ্রামের হাট বাজারগুলোতে অটোবাইক ও মাইক্রোবাসে করে মাইকে প্রচারনা চালিয়ে হাতুড়ে ডাক্তারা দীর্ঘদিন ধরে ব্যবসা চালিয়ে যাচ্ছে। গ্যস্টিক, আলসার, ক্যন্সার ব্যথা, সর্দি জ্বর, মেহ প্রমেহ, পেট আমেশায়সহ যৌন রোগ থেকে শুরু করে সব ধরনের নতুন ও পুরাতন রোগের চিকিৎসার পাশাপাশি এসব ডাক্তারা অপারেশনের ঝুকি নিয়ে থাকে। খোঁজ নিয়ে জানাগেছে, রায়পুর উপজেলায় হাটবাজারে  প্রায় হাজার খানেক ওষুধ ফার্মেসী রয়েছে। এসব ওষুধ ব্যবসায়ীর অনেকের ড্রাগ লাইন্সেস, অনেকের ডাক্তারি কোনো কাগজপত্র এমনি কি ট্রেড লাইন্সেস পযন্ত নেই। তবুও তারা বড় বড় ডাক্তাদের চৌলেঞ্জ ছুড়ে চিকিৎসাপত্র ছাড়াই উচ্চ ক্ষমতা সম্পন্ন এন্টিবায়েটিক ও ঘুমের ওষুধ বিক্রি করছে। ছোট ছোট হাটবাজারের অনেকেই নামের শেষে চিকিৎসা শাস্ত্রের বড় বড় ডিগ্রি জুড়ে দিয়ে চুটিয়ে চিকিৎসকের ব্যবসা চালিয়ে যাচ্ছে। আবার এদের কেউ কেউ স্বল্পসময় কোনো ডাক্তারের সহকারী বা কোনো ওষুধের দোকানে সেলম্যান হিসেবে কাজ করে চিকিৎসক বনে গেছেন। তারা ডেন্টিস,টিউমার সার্জন  ও শিশু রোগ বিশেষজ্ঞ সাইনবোর্ড টাঙ্গিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে। এসব চিকিৎসক রোগীদের আস্থা অর্জনের জন্য প্যাথলজি পরীক্ষা নিরীক্ষা চাড়াই জ্বর, কাশি, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের স্বল্পসময়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন মাত্রার ওষুধ দিয়ে থাকে। বিশেষ করে উচ্চ ক্ষমতা সম্পন্ন এন্টিবায়েটিক ওষুধ প্রয়োগ ব্যপকভাবে চলছে। এতে শিশুসহ বিভিন্ন বয়সের রোগীরা সাময়িকভাবে সুস্থ হলেও পরবর্তী সময়ে পার্শ্ব প্রতিক্রিয়ায় বেশী ক্ষতিগ্রস্থ হচ্ছেন। সাময়িকভাবে সুস্থ এসব রোগী পুনরায় আক্রান্ত্র হলে 'তার শরীরে আর এন্টিবায়েটিকে কাজ হয় না। আবার অনেকে কিডনিসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত্র হচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: জাকির হোসেন বলেন, চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া এন্টিবায়েটিক সেবন করা যাবে না। অধিক পরিমাণে এন্টিবায়েটিক গ্রহণ করার কারণে মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং মানুষেরা পরবর্তীতে  কিডনিসহ বিভিন্ন জটিল রোগে আকান্ত্র হয়। হাতুড়েদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।