খুলনার দাকোপে অতিরিক্ত টোল আদায়ের অপরাধে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

  স্বপন কুমার রায় খুলনা জেলা প্রতিনিধি | ১০:০৪ মিঃ, সেপ্টেম্বর ২৮, ২০১৯



খুলনাজেলার দাকোপের পানখালি ফেরিঘাটে যাত্রিদের কাছ থেকে অতিরিক্ত টোল আদায়ের দায়ে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।২৮সেপ্টেম্বর শনিবার বেলা সাড়ে বারটার দিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী মেজিস্ট্রেট ও আদালতের হাকিম জনাব মোঃআবদুল ওয়াদুদ

এই জরিমানা করেন।ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায় পানখালি ফেরিঘাটে যাত্রিদের পারাপারের ব্যাপারে সরকার কতৃক নির্ধারিত টোলের চেয়ে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে ফেরি ও ইজারাদারকে আর্থিক অর্থদন্ড দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিমমোঃআবদুলওয়াদুদ।ভ্রাম্যামাণ আদালতে দোষ স্বিকার করায় অভ্যন্তরী নৌ চলাচল আইনের ১৯৭৬ সালের ৬১ ধারায় উপজেলার পানখালি গ্রামের মোঃসোহেল চৌধুরীর ছেলে মোঃআকাশ চৌধুরীকে (২৪)৩০ হাজার টাকা ও খেয়া আইনের ১৮৮৫ ও ১৮৬০ সালের বিভিন্ন ধারায় উপজেলার হোগলাবুনিয়া গ্রামের ফজলু রহমান গাজীর ছেলে মোঃঅহিদগাজী(২৫) ১৫ হাজার টাকা আর্থিক জরিমানা করেন ভ্রাম্যমান

আদালতের হাকিম মোঃ আবদুল ওয়াদুদ।

স্থানীয় সুত্রে জানা যায়, সরকার নির্ধারিত টোল আদায়ের আদেশ অমান্য করে ফেরিতে গাড়ি প্রতি সাতশ থেকে আটশ টাকা ও খোয়াঘাটে জনপ্রতি চার টাকা বাধ্যতামূলকভাবে আদায় করা হয়। এদিকে, অতিরিক্ত টোল আদায়ের ব্যাপারে ফেরি ও ঘাট ইজারাদার ভুল স্বীকার করেছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মো. আবদুল ওয়াদুদ  বলেন, অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে আদেশ অমান্যের সত্যতা পেয়ে সরকার কর্তৃক নির্ধারিত টোলের থেকে বেশি টাকা আদায়ের অপরাধে ইজারাদারকে পৃথক পৃথকভাবে ৪৫ হাজার জরিমানা করা হয়েছে।

 

2 Attachments