জনগণের কল্যাণে শেখ হাসিনা শীর্ষক আলোচনা সভা এবং সম্মাননা প্রদান
মোহাম্মদ আলী জিন্নাহ | ০৭:৪৪ মিঃ, সেপ্টেম্বর ২৮, ২০১৯
জাতীয় প্রেসক্লাব থেকে ফিরে শুভ শুভ শুভ দিন জননেত্রী শেখ হাসিনার জন্মদিন এই স্লোগানে শনিবার সকাল ১০ টায় জাতীয় প্রেস ক্লাবের দ্বিতীয় তলায় হলরুমে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনার 73 তম জন্মদিন উপলক্ষে জনগণের কল্যাণে শেখ হাসিনা শীর্ষক আলোচনা সভা এবং জননেত্রী শেখ হাসিনা সম্মাননা প্রদান করা হয়। আয়োজনে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ (পথচলার ১৬ বছর)।বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশের কৃষকলীগের জাতীয় কমিটির সদস্য কৃষিবিদ মোঃ জহির উদ্দিন মবু, র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনাবা খালেদা খানম এমপি। সভাপতি কৃষিবিদ জহির উদ্দিন মবু বলেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা জনকল্যাণে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। জনগণের কল্যাণে শিক্ষা চিকিৎসা বাসস্থান খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ভাবে দেশ এগিয়ে যাচ্ছে। আর কাজের স্বীকৃতিস্বরূপ মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত প্রায় ২২ টির মতো আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। রাজু শেখ হাসিনা সঠিক নির্দেশনা দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ রয়েছে অথচ একটি কুচক্রী মহল তা বাধাগ্রস্ত করার জন্য উঠে পড়ে লেগেছে। বাংলাদেশের প্রত্যেক উপজেলায় কৃষি উপ সহকারী কর্মকর্তাবৃন্দ কৃষকদের দুয়ারে দুয়ারে গিয়ে সঠিক পরামর্শ দিচ্ছে যার ফলে কৃষকরা ভালো ফলন পাচ্ছে। পরিশ্রমী উপ-সহকারী কৃষি কর্মকর্তারা পদোন্নতি পাচ্ছে না। তাদের প্রতি সুদৃষ্টি দেয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান। প্রধানমন্ত্রী খালেদা খানম এমপি বলেন শুরুতেই স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ৫২ ভাষা আন্দোলন, ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরণে মাগফেরাত কামনা করেন। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের সকল ক্ষেত্রে বিশ্বের দ্বিতীয় স্থানে অবস্থান করছে আজ। এটা বাঙালির জাতির জন্য অহংকার এবং গর্বের। এত সুন্দর এত বড় পরিবেশে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ৭৩ তম জন্মদিন পালনের আয়োজন করায় বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সংগ্রামী সফল সভাপতি কৃষিবিদ মোঃ জহির উদ্দিন মবু সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট আল মাহমুদ পলাশ কে ধন্যবাদ জানান। নেতৃত্বে আরো এগিয়ে যাক মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করি। বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল মাহমুদ পলাশের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন-অর-রশীদ হাওলাদার। বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোন্দকার শামসুল হক রেজা। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.রাশিদ আসকারী। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নাজমুল আহসান কলিমুল্লাহ। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মোঃ কায়সার হামিদ। পরে শিক্ষা, সাংস্কৃতিক, সামাজিক, সাংবাদিকতা ও সাংগঠনিকভাবে দক্ষতায় বেশ কয়েক জন কে জননেত্রী শেখ হাসিনা সম্মাননা' প্রদান করা হয়। জনগণের কল্যাণের শীর্ষক শেখ হাসিনা আলোচনা সভা শেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭৩ তম জন্মদিনের কেক কাটা হয়। আলোচনা সভায় কেন্দ্রীয়, বিভাগীয়, মহানগর, জেলা, উপজেলা পৌর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। কয়েকজন শিল্পী দেশ ও শেখ হাসিনার নামে নিজের লেখা গান পরিবেশন করেন নিজকন্ঠে।বিশেষ আকর্ষণ থাকে ৪ বছরের শিশু শিল্পী ৭ মার্চের ভাষণ প্রদান করে।